এক ধাক্কায় দাম বাড়ল পেট্রোল-ডিজেলের, কোন শহরে কত হল নতুন রেট? দেখে নিন

Published on:

Published on:

Fuel Price of petrol and diesel rises check the new prices
Follow

বাংলা হান্ট ডেস্ক: প্রতিদিনের মতন আজও সরকারি তেল সংস্থাগুলি সকালবেলা পেট্রোল ও ডিজেলের দাম প্রকাশ করেছে। যেখানে সোমবার গাড়ি নিয়ে বেরোনোর আগেই অবশ্যই এই দামের আপডেটের ওপরে নজর রাখুন। দেখে নিন আজকের শহর ভিত্তিক তেলের লেটেস্ট আপডেটেড (Fuel Price)।

পেট্রোল-ডিজেলে বাড়ল খরচ, নতুন দাম জানুন (Fuel Price)

আন্তর্জাতিক বাজারে তেলের আমদানি খরচ বাড়লেও রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি খুচরো জ্বালানির দাম বাড়ায়নি। তবে বেসরকারি জ্বালানি বিক্রয়কারী সংস্থা নাইরা এনার্জি তাদের পাপগুলিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৫ টাকা ও ডিজেলের দাম লিটার প্রতি তিন টাকা বাড়িয়েছে। এর ফলে পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের (Fuel Price)।

এক নজরে দেখে নিন দেশের মেট্রো শহর গুলিতে আজ পেট্রোল ও ডিজেলের দাম কত রয়েছে। মুম্বইয়ে পেট্রোলের দাম (প্রতি লিটার) ১১১.২১ টাকা, ডিজেলের দাম (প্রতি লিটার) ৯৭.৮৩ টাকা। দিল্লিতে পেট্রোলের দাম (প্রতি লিটার) ১০২.১২ টাকা, ডিজেলের দাম (প্রতি লিটার) ৯৫.২০ টাকা।

Fuel Price of petrol and diesel rises check the new prices

আরও পড়ুন: খাবারে ভেজাল রুখতে পুজোর মুখে পুরসভার ফের অভিযান

কলকাতায় পেট্রোলের দাম (প্রতি লিটার) ১১৩.৫১ টাকা, ডিজেলের দাম (প্রতি লিটার) ৯৯.৮২ টাকা।চেন্নাইয়ে পেট্রোলের দাম (প্রতি লিটার) ১০৭.৭৬ টাকা, ডিজেলের দাম (প্রতি লিটার) ৯৯.৫৫ টাকা। বেঙ্গালুরুতে পেট্রোলের দাম (প্রতি লিটার) ১১১.৬৮ টাকা। ডিজেলের দাম (প্রতি লিটার) ৯৯.৫৬টাকা।

হায়দরাবাদে পেট্রোলের দাম (প্রতি লিটার) ১১৬.১৫ টাকা, ডিজেলের দাম (প্রতি লিটার) ১০৪.২৩ টাকা। এছাড়া বিশেষজ্ঞদের মত আগামী দিনে আন্তর্জাতিক পরিস্থিতি ও ক্রুড তেলের দামের গতি প্রকৃতির ওপর নজর রাখছে তেল বিপণন সংস্থাগুলি (Fuel Price)।