অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক বাস চালকদের, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

Published on:

Published on:

Bus Strike indefinite work stoppage by drivers
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার উৎসবের মরশুমে ফের একবার বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ডাক দিলেন গাড়ির চালকেরা (Bus Strike)। কারণ  যেদিকেই তাকাবেন সেদিকেই রয়েছে ই রিস্কা। জাতীয় সড়কে ব্যাটারী চালিত ই রিস্কা ও টোটোর দাপটের অভিযোগ তুলে কর্মবিরোধির ডাক দিয়েছে তুফানগঞ্জ মহকুমা বাস ড্রাইভার ইউনিয়ন। এখানে চালকদের অভিযোগ, হাইওয়েতে ই রিস্কা অবাধ চলাচলের কারণে বাসের যাত্রী কমে গিয়েছে। এর ফলে আয় কমলেও জ্বালানি বা অন্যান্য খরচ মেটাতে গিয়ে আর্থিক ক্ষতির সম্মুখীনে পড়ছেন বাস মালিক ও চালকেরা।

বাস চালকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, বাড়ছে চাপ (Bus Strike)

এই কর্ম বিরতির জেরে সোমবার সকাল থেকেই তুফানগঞ্জ ব্যাহত হয়ে যায় বেসরকারি বাস পরিষেবা (Bus Strike)। পাশাপাশি অসম থেকে কোচবিহার ও শিলিগুড়িগামী বেশ কিছু বাস ঘুরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এর ফলে সমস্যা করেন দূরপাল্লা যাত্রী থেকে শুরু করে অফিস যাত্রা নিত্যযাত্রীরা।

Bus Strike indefinite work stoppage by drivers

আরও পড়ুন: পুজোর ভিড় এড়াতে স্পেশাল ট্রেন, পূর্ব রেলের বড় ঘোষণা, কবে কোন ট্রেন চলবে?

আন্দোলনরত বাস চালকদের দাবি, জাতীয় সড়কে ই-রিকশা বা টোটো চলাচল নিয়ে আদালতের নির্দেশ রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে মাঝেমধ্যে অভিযান বা মাইকিং করা হলেও স্থায়ীভাবে সমস্যার সমাধান হয়নি।

চালকদের দাবি, প্রতিদিন গাড়ি চালিয়ে জ্বালানি ও অন্যান্য খরচ মেটানোর পর হাতে কার্যত কোনও টাকা থাকছে না। উল্টে ঋণের বোঝা বাড়ছে। পুজোর মুখে পরিস্থিতি আরও সংকটজনক হয়ে ওঠায় বাধ্য হয়েই তাঁরা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট পদক্ষেপ ও আশ্বাস না পাওয়া পর্যন্ত বাস চলবে না।

অন্যদিকে, হঠাৎ বাস পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থেকেও বাস না পাওয়ার অভিযোগ করেন তাঁরা (Bus Strike)।