চাষের যন্ত্রপাতি কেনায় ৮০ শতাংশ অবধি ভর্তুকি! আবেদনের যোগ্যতা সহ খুঁটিনাটি জানালেন কৃষিমন্ত্রী

Published on:

Published on:

Dudh Kumar Mondal announced upto 80 percent subsidy for farmers to buy farm machinery
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পুজোর মুখে আরও বাড়ল রাজ্যের কৃষকদের আনন্দ। এবার চাষের জন্য ব্যবহৃত নানা যন্ত্রপাতি কেনায় ৮০ শতাংশ অবধি ভর্তুকি দেবে রাজ্য সরকার (Government of West Bengal)। সম্প্রতি এই ঘোষণা করেছেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল (Dudh Kumar Mondal)। আজ থেকেই অনলাইনে আবেদন শুরু হচ্ছে। কতদিন আবেদন চলবে, আবেদনের যোগ্যতা সম্বন্ধে বিশদে জানিয়েছেন তিনি।

কৃষকদের জন্য বড় ঘোষণা রাজ্যের কৃষিমন্ত্রীর | (Dudh Kumar Mondal)

দুধকুমার জানান, এই প্রকল্পে সর্বাধিক ২ লক্ষ টাকা অবধি লোনের সুযোগ থাকবে। সেই সঙ্গেই চাষের কাজে ব্যবহৃত নানা যন্ত্রপাতি কিনতে ৮০ শতাংশ অবধি ভর্তুকি দেবে রাজ্য। মোট ৪০৭ কোটি টাকা ভর্তুকি দেওয়া হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ মোদীর মতো আসছেন না শাহও! মহালয়ায় ইডেনের মেগা অনুষ্ঠানে কারা থাকছেন জানুন

কৃষিমন্ত্রী বলেন, আপাতত রাজ্যের মোট ৬৭,৫৮৫ জন কৃষককে প্রকল্পের অধীন আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সম্পূর্ণ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে লটারি ব্যবস্থা রাখা হচ্ছে। অর্থাৎ লটারির মাধ্যমে যোগ্য কৃষকদের নির্বাচন করা হবে।

রাজ্যের মন্ত্রী জানান, একজন কৃষক নিজের পছন্দ অনুযায়ী যে কোনও সংস্থা থেকে ট্রাক্টর কিনতে পারেন। তাঁরা চাইলে ট্রাক্টর ভাড়া দিয়ে অতিরিক্ত আয়ও করতে পারবেন বলে জানানো হয়েছে।

পুজোর আগেই এই প্রকল্পের আবেদন শুরু হয়ে যাচ্ছে। আজ থেকেই অনলাইন আবেদন শুরু হচ্ছে। আগামী এক মাস ধরে চলবে। ১৮ বছর থেকে ৭০ বছর বয়সী কৃষকরা আবেদনের সুযোগ পাবেন। তবে আবেদনকারী কৃষকের পিএম কিষাণ বা কৃষক বন্ধু আইডি থাকা মাস্ট। এই দুই প্রকল্পের কোনও আইডি যাদের নেই, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।

Dudh Kumar Mondal

বিগত পাঁচ মাসে রাজ্যের কৃষকদের পাশে দাঁড়াতে একাধিক উদ্যোগ নিয়েছে বিজেপি সরকার। এবার চাষের যন্ত্রপাতি কেনায় ৮০ শতাংশ অবধি ভর্তুকি দিতে চলেছে রাজ্য। এই উদ্যোগের ফলে বাংলার বহু কৃষক উপকৃত হবেন বলে মনে করছেন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল।