বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে দৌড়ঝাঁপের জীবনে একটুও সময় নষ্ট করার মতো নয়। অধিকাংশ মানুষকেই বাড়ির কাজের পাশাপাশি সামলাতে হয় বাইরেটাও। তাই সময় বাঁচাতে অনেকেই বাজার হাট সেরে রাখেন আগেভাগে। বিশেষ করে প্রায় প্রত্যেকের ফ্রিজেই রাখা থাকে ডিম (Egg)। কিন্তু ফ্রিজে রাখা ডিম কতদিন পর্যন্ত খাওয়া নিরাপদ তা জানেন?
ফ্রিজে রেখে দেওয়া ডিম (Egg) কি নিরাপদ?
সকাল, দুপুর, রাত ডিম খাওয়ার আলাদা করে কোনও সময় হয় না। সকালে স্কুল, কলেজ, অফিসে বেরোনোর সময় তাড়াহুড়োয় ব্রেকফাস্টে ডিম কাজে আসে। তাই অনেকেই একেবারে বেশ কয়েকটি ডিম কিনে ফ্রিজে রেখে দেন। কাঁচা ডিম সাধারণত ফ্রিজে কয়েক সপ্তাহ পর্যন্ত ভালো থাকে।

কীভাবে রাখবেন ডিম: ফ্রিজে ডিম খোসা না ছাড়িয়েই রাখা ভালো। ফ্রিজের দরজার তাকের বদলে ভেতরের তাকেই রাখুন ডিম। ফ্রিজের তাপমাত্রা রাখুন ৪ ডিগ্রি সেলসিয়াস বা তার কম। ফ্রিজে কাঁচা ডিম (Egg) রাখাই বেশি নিরাপদ। তবে চাইলে সেদ্ধ ডিমও রাখতে পারেন ফ্রিজে। সেক্ষেত্রে ১ সপ্তাহের মধ্যে ডিম খেয়ে নেওয়াই ভালো।
আরও পড়ুন : একঘেয়ে রান্নায় বিরক্ত? মুখে রুচি ফেরাবে মেথি পনির, রইল রেসিপি
এমন ডিম রাখবেন না: ডিমে যদি ফাটল থাকে তবে তা বেশিদিন রেখে না দেওয়াই ভালো। ডিমে যদি দুর্গন্ধ থাকে বা কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করেন তবে তা ফ্রিজে রেখে দেওয়া বা খাওয়া এড়িয়ে চলুন।
আরও পড়ুন : কয়েক দশকের সিস্টেম বদলাচ্ছে, ডিসেম্বর থেকেই বদলাচ্ছে ট্রেন টিকিটের PNR নিয়ম, কী সমস্যা হবে?
ফ্রিজে কমবেশি সকলেই ডিম সংরক্ষণ করে থাকেন। তবে ঠিকভাবে সংরক্ষণ করলেই ডিম দীর্ঘদিন ভালো থাকবে। তাপমাত্রা সঠিক রেখে ঠিকমতো রাখলেই ফ্রিজে ভালো থাকবে ডিম।













