কেন অন্নপূর্ণা যোজনার টাকা পেতে দেরি হচ্ছে? চিন্তার মাঝেই বড় বার্তা দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে ফের শুরু হয়েছে বিক্ষোভ। প্রতিশ্রুতি পূরণ করে রাজ্যে বিজেপি সরকার শুরু করেছে অন্নপূর্ণা যোজনা। জুন মাস থেকে এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা মিলছে। গত মাসে এই প্রকল্পের আওতায় জুড়েছেন দেড় কোটিরও বেশি মহিলা। তবে এখনও অনেকে বঞ্চিত বলে অভিযোগ উঠছে। কেউ পাচ্ছেন আবার কেউ পাচ্ছেন না। কেন এমনটা হচ্ছে? জানালেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।

অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মন্ত্রীর | Annapurna Yojana

অন্নপূর্ণা যোজনায় বঞ্চিনার অভিযোগ তুলে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ চলছে। যা নিয়ে অবগত সরকারও। সম্প্রতি অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন কর্মসূচিতে গিয়েও অন্নপূর্ণা যোজনা নিয়ে না পাওয়ার অভিযোগ শোনেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। গত শনিবার নিজের বিধানসভা এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পড়ুয়াদের সঙ্গে সময় কাটাতে গিয়ে অভিভাবকদের প্রশ্নের মুখে পড়েন মন্ত্রী। কবে টাকা অ্যাকাউন্টে ঢুকবে সেই প্রশ্ন ওঠে।

রামবাঁধ অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বের হওয়ার সময়েও অন্নপূর্ণা যোজনার সুবিধা না পাওয়ার অভিযোগ জানান কিছুজন। অগ্নিমিত্রা পাল জানান, সেবা সেতু শিবিরে গিয়ে নিজের পূরণ করা আবেদনপত্রের নম্বর জমা করে আসতে হবে। তিনি জানান নতুন করে আর আবেদন করা যাবে না। যাঁরা আবেদন করেছেন তাঁদের মধ্যে যাঁরা যোগ্য সবাই টাকা পাবেন।

annapurna yojana(100)

অগ্নিমিত্রা আরও জানান, বিগত তৃণমূল সরকার নিয়োগ করেনি। অফিস কর্মীর সংখ্যা অত্যন্ত কম হওয়ায় সমস্যা হচ্ছে। ডাটা এন্ট্রি, পোর্টালে আপলোড হতে সময় লাগছে। সবাইকে ধৈর্য্য ধরতে বলেন পুরমন্ত্রী। তিনি বলেন, সময় দিন। যাঁরা যোগ্য সবা‌ই টাকা পাবেন।

আরও পড়ুন: রাজ্যের আবেদনে সায় দিল কেন্দ্র! পুজোর আগেই আরও বাড়ল ডিজিপি সিদ্ধনাথ গুপ্তের চাকরির মেয়াদ

উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনেই অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করেছে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে। মুখ্যমন্ত্রী একাধিকবার জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার বাকি যোগ্য প্রাপকরা অক্টোবর মাসের মধ্যে টাকা পেয়ে যাবেন। একজন যোগ্যও বঞ্চিত হবে না বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং।