বাংলাহান্ট ডেস্ক: ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) নেতৃত্বে আসছে বড় পরিবর্তন। কেন্দ্রীয় সরকার এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিতকে (Ashutosh Dixit) দেশের পরবর্তী বায়ুসেনা প্রধান (Chief of Indian Air Force) হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে ভাইস চিফ অফ দ্য এয়ার স্টাফের দায়িত্বে থাকা দীক্ষিত আগামী ৩১ অক্টোবর বিকেল থেকে এয়ার চিফ মার্শালের পদে দায়িত্ব নেবেন। ওই দিনই বর্তমান বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং অবসর নেবেন। ফলে তাঁর জায়গায় দেশের ২৯তম বায়ুসেনা প্রধান হিসেবে দায়িত্ব সামলাবেন দীর্ঘ প্রায় চার দশকের অভিজ্ঞতা থাকা এই ফাইটার পাইলট।
ভারতীয় বায়ুসেনার প্রধান (Chief of Indian Air Force) হিসেবে নিযুক্ত হলেন আশুতোষ দীক্ষিত:
১৯৬৬ সালের ৯ ডিসেম্বর জন্ম আশুতোষ দীক্ষিত ১৯৮৬ সালের ৬ ডিসেম্বর ভারতীয় বায়ুসেনার ফাইটার স্ট্রিমে যোগ দেন। প্রায় চার দশকের দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন ধরনের যুদ্ধবিমান ও সামরিক বিমানে উড়ান চালানোর অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। মিরাজ-২০০০, জাগুয়ার, বিভিন্ন মিগ ভ্যারিয়েন্ট, তেজস-সহ একাধিক বিমানে তাঁর ৩,৫০০ ঘণ্টারও বেশি উড়ানের অভিজ্ঞতা রয়েছে। তিনি একজন এক্সপেরিমেন্টাল টেস্ট পাইলট এবং কোয়ালিফায়েড ফ্লাইং ইনস্ট্রাক্টর। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি, ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রাক্তন ছাত্র দীক্ষিতের কেরিয়ার মূলত অপারেশনাল অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতার মিশ্রণ (Chief of Indian Air Force)।
আরও পড়ুন: ‘বিজেপি জিতবে’, রেজিনগর নিয়ে ভবিষ্যৎবাণীর পর বড় সিদ্ধান্ত হুমায়ুনের
কর্মজীবনে শুধু ককপিটেই সীমাবদ্ধ থাকেননি দীক্ষিত। তিনি একটি মিরাজ-২০০০ স্কোয়াড্রনকে পুনর্গঠনের দায়িত্ব সামলানোর পাশাপাশি পশ্চিমাঞ্চলের একটি ফ্রন্টলাইন ফাইটার বেস এবং দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ফাইটার ট্রেনিং বেসের নেতৃত্ব দিয়েছেন। এয়ার হেডকোয়ার্টার্সে অ্যাসিস্ট্যান্ট চিফ অফ দ্য এয়ার স্টাফ (প্রজেক্টস), অ্যাসিস্ট্যান্ট চিফ অফ দ্য এয়ার স্টাফ (প্ল্যানস) এবং ডেপুটি চিফ অফ দ্য এয়ার স্টাফের মতো গুরুত্বপূর্ণ পদেও কাজ করেছেন। এর আগে সাউদার্ন এয়ার কমান্ডের এয়ার ডিফেন্স কমান্ডার এবং পরে সেন্ট্রাল এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ হিসেবেও দায়িত্ব পালন করেন।
দীক্ষিতের সামরিক কেরিয়ারের অন্যতম উল্লেখযোগ্য দিক হল একাধিক গুরুত্বপূর্ণ অপারেশনের সঙ্গে তাঁর প্রত্যক্ষ যোগ। সরকারি তথ্য অনুযায়ী, অপারেশন সফেদ সাগর এবং অপারেশন রক্ষকের পাশাপাশি কোপ ইন্ডিয়া ও সাম্প্রতিক অপারেশন সিঁদুরের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। বিশেষ করে প্রযুক্তি ও আধুনিক যুদ্ধবিমান সংক্রান্ত কাজেও তাঁর অভিজ্ঞতা রয়েছে। ভাইস চিফ হওয়ার আগে তিনি চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ (CISC) হিসেবে তিন বাহিনীর মধ্যে সমন্বয় ও যৌথতার উপর কাজ করেছেন। তাঁর নেতৃত্বে বিভিন্ন জয়েন্ট ডকট্রিন ও অর্ডার প্রকাশ এবং প্রতিরক্ষা বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর একাধিক উদ্যোগ নেওয়া হয়েছিল।

আরও পড়ুন: প্রায় ২ মাস ধরে ভয়াবহ ভূমিধসে লণ্ডভণ্ড চারিদিক! পশ্চিম সিকিমের এই গ্রামে থামছে না বিপর্যয়
সামরিক জীবনে অবদানের স্বীকৃতিও পেয়েছেন দীক্ষিত। ২০০৬ সালে বায়ু সেনা মেডেল, ২০১১ সালে বিশিষ্ট সেবা মেডেল, ২০২৩ সালে অতি বিশিষ্ট সেবা মেডেল এবং ২০২৬ সালে পরম বিশিষ্ট সেবা মেডেলে সম্মানিত হয়েছেন তিনি। চলতি বছরের ১ জুলাই ভাইস চিফ অফ দ্য এয়ার স্টাফের দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই এবার বায়ুসেনার সর্বোচ্চ পেশাদার পদে তাঁর নিয়োগের ঘোষণা হল। ৩১ অক্টোবর দায়িত্ব নেওয়ার পর তাঁর সামনে থাকবে ভারতীয় বায়ুসেনার আধুনিকীকরণ, প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো এবং তিন বাহিনীর মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করার মতো একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব (Chief of Indian Air Force)।













