সরকারি কর্মীদের অপেক্ষার ফল! ফের DA বৃদ্ধি করছে সরকার, এবার ৩ শতাংশ বাড়ানোর ইঙ্গিত

Published on:

Published on:

dearness allowance(342)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের মরসুমে ডিএ নিয়ে চর্চা বাড়ছে। বাংলায় বর্ধিত ডিএ (Dearness Allowance) কার্যকর হচ্ছে চলতি মাস থেকেই। ২০% হারে ডিএ বৃদ্ধি করায় এ রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা পৌঁছেছে ৩৮ শতাংশে। এদিকে নিয়ম করেই বছরে দু’বার ডিএ বাড়ায় কেন্দ্র সরকার। সেই মতো দীপাবলির আগে ফের একবার মহার্ঘ ভাতায় বৃদ্ধি দেখা দিতে পারে বলে দাবি করা হচ্ছে রিপোর্টে।

উৎসবের আবহে ৩ শতাংশ DA বৃদ্ধির সম্ভাবনা | Dearness Allowance

একাধিক মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছিল যে এবার ৪% DA বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে শোনা যাচ্ছে, সর্বোচ্চ তিন শতাংশই বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা। চলতি বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত শিল্প শ্রমিকদের জন্য ভোক্তা মূল্য সূচক (সিপিআই-৪)-এর তথ্যের উপর ভিত্তি করে জুলাই ২০২৬-এর ডিএ নির্ধারন করা হচ্ছে।

জুন ২০২৬-এর সিপিআই-৪ ১৫.১৯ এ পৌঁছেছিল। এই পরিসংখ্যানের উপর ভিত্তি করে, ডিএ ৬৩.৭৫ শতাংশ বাড়তে পারে। নিয়ম অনুযায়ী, সরকারি কর্মচারীদের ৩ শতাংশ ডিএ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ১ জুলাই ২০২৬ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা ৩ শতাংশ ডিএ বৃদ্ধি এনজয় করতে পারেন। উল্লেখ্য, বহুদিন ধরেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা এই ডিএ বৃদ্ধির অপেক্ষা করছেন।

সবকিছু ঠিক থাকলে জুলাই থেকে কেন্দ্রের কর্মীদের ডিএ বেড়ে ৬৩ শতাংশ হতে পারে। যদিও এই নিয়ে এখনও সরকারি আপডেট নেই। এই বৃদ্ধি কার্যকর হবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পরই। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৬০ শতাংশ মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীরা ৬০ শতাংশ মহার্ঘ ত্রাণ অর্থাৎ ডিআর পাচ্ছেন।

dearness allowance(262)

আরও পড়ুন: পুজোর মুখে বাড়ছে ট্রেন, রাতের লোকাল থেকে এসি ট্রেন, একাধিক রুটে বাড়ছে পরিষেবা

এর আগে জানুয়ারি মাসে সামান্যই বেড়েছিল ডিএ। জানুয়ারিতে ডিএ ২% বৃদ্ধি করা হয়েছিল। এবার সম্ভাব্য ৩% বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সপ্তম পে কমিশনের আওতায় থাকা সকল কর্মচারীর জন্য মোট ডিএ বৃদ্ধি কার্যকর হবে। আবার নতুন বছরে ২০২৭ সালের মাঝামাঝি সময়ে অষ্টম পে কমিশনের রিপোর্ট সামনে আসার কথা রয়েছে।