দুস্থদের জন্য পুজোর উপহার, পানিহাটিতে শুরু হল নয়া উদ্যোগ

Published on:

Published on:

BJP Panihati Namo Mall Offers Clothes at Rs 10
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজোয় নতুন জামাকাপড় কেনার সামর্থ্য অনেকেরই থাকে না। সেই কথা মাথায় রেখে পানিহাটিতে দুস্থ মানুষদের জন্য মাত্র ১০ টাকায় জামাকাপড় দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বিজেপির (BJP) কর্মী জয় সাহার উদ্যোগে পানিহাটির HB টাউনে খোলা হয়েছে ‘নমো-মল’। বৃহস্পতিবার এই মলের উদ্বোধনে ছিলেন কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

BJP : ১০ টাকায় মিলবে জামাকাপড়

পানিহাটিতে এই প্রথম এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে মাত্র ১০ টাকা দিয়ে জামাকাপড় কিনতে পারবেন দুস্থ মানুষরা। পুজোর সময়ে নতুন জামাকাপড় পরার ইচ্ছা থাকলেও টাকার অভাবে অনেকেই তা কিনতে পারেন না। তাঁদের কথা মাথায় রেখেই এই ব্যবস্থা করা হয়েছে।

উদ্যোক্তা জয় সাহা জানিয়েছেন, আপাতত ১০ হাজার দুস্থ মানুষের জন্য পোশাকের ব্যবস্থা করা হয়েছে। পরে মানুষের সংখ্যা আরও বাড়লে তাঁদের জন্যও ব্যবস্থা করা হবে। আগামী রবিবার পর্যন্ত এই ‘নমো-মল’ খোলা থাকবে।

উদ্বোধনে এসে সুকান্ত মজুমদার বলেন, বিজেপি (BJP) শুধু ভোটের সময় মানুষের পাশে থাকে না। তাঁর দাবি, বিজেপি সারা বছর মানুষের জন্য কাজ করে। ছোটবেলা থেকেই মানুষকে সাহায্য করার শিক্ষা পেয়েছেন বলেও জানান তিনি। তাঁর কথায়, আনন্দ একা করা যায় না, সবাইকে সঙ্গে নিয়েই আনন্দ ভাগ করে নিতে হয়। সেই কারণেই এই উদ্যোগ।

আরও পড়ুনঃ ‘আগে বুঝতে পারিনি’! মহিলাভাতার খরচ নিয়ে চিন্তা, বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রীর

মাত্র ১০ টাকায় জামাকাপড় পাওয়ার সুযোগ পেয়ে খুশি দুস্থ মানুষরাও। এক প্রাপক বলেন, ১০ টাকায় জামা পাওয়া যাবে, এটা ভাবতেই পারেননি। এখন কী পোশাক দেওয়া হয়, সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন তিনি (BJP)।