বাংলা হান্ট ডেস্কঃ নাম না করেই তৃণমূল নেতা কুণাল ঘোষকে (Kunal Ghosh) কড়া ভাষায় আক্রমণ শানানো পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (CM Suvendu Adhikari) প্রশংসায় ভরালেন প্রসূন ব্যানার্জি (Prasun Banerjee)।
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ প্রসূন ব্যানার্জী
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় এদিন তিনি বললেন, ‘এই দেশে এইভাবে নোংরামি করলে হবে না। শুভেন্দুর মতো লোককে পেয়ে আমরা আনন্দিত হই। সেইজন্য এইটাকে আমরা আরও সুন্দর ভাবে করতে চাইছি।’
একইসাথে তাঁর সংযোজন, ‘প্রত্যেকটা আমাদের যারা আছে, পড়াশোনা করা ছেলে মেয়ে বিশেষ করে আমাদের মেয়েরা খুব ভালো কাজ করেছে। এইগুলো আসা উচিত, কোনো মারপিট, গুন্ডামি না, ডাকাতি আমি বিশ্বাস করি না। আমার মতে এইরকম হওয়া উচিত না। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যে আমরা নিজেরাই সবাই একসাথে গিয়ে, এবং একসাথে থেকে এবং সেইটাই আমরা চেষ্টা করছি, খুব ভালো হবে, সুন্দর হবে, এবং সবাইকে নিয়ে আমরা করবো।’
আরও পড়ুনঃ নিটের পর এবার SIR ইস্যু, CJP-র মঞ্চে কি থাকবেন মমতা?
এরপরেই নাম না করে, কুণাল ঘোষ প্রসঙ্গে তিনি বললেন, ‘যে ভদ্রলোকের কথা বলা হল তার নিজেরই দেখা পাওয়া যাচ্ছে না, আর রোজ গালাগালি কোথায় যাচ্ছি, কোথায় মরছি এটা করছে এটা তো হওয়া উচিত না। অসুবিধা হচ্ছে ওর তা সেটা ভদ্রভাবে কথা বলুক। ও তো কিচ্ছু করেনি। ও তো কিচ্ছু করতে পারেনি কোনো সময়। একসময় পুরো জেলে পড়ে থাকতো। আর এখন সারাক্ষণ বাজে কথা বলে যাচ্ছে।’
এখানেই শেষ নয়, এরপর তিনি আরও বললেন, ‘আমি তো দেখি টিভিতে দেখি। কেন? কি করতে বুঝেছেন উনি? উনি কোথায় ছিলেন? কোথায় এসেছেন? এসব কী? তো আমার ক্ষোভ এসেছে।’
একইসাথে তিনি বললেন, ‘আমি সিরিয়াসলি বলছি। আমি আর অভিযুক্ত বলি না। কিন্তু আমার খারাপ লাগল, ওর সাথে আমাদের অনেকদিন ভালোবাসা ছিল। হঠাৎ দেখছি নাম বলছে না, এই এটা কী হচ্ছে? এটা করা উচিত না। আমরা ভারতবর্ষের লোক তো, বাইরের তো না আমরা। সেইজন্য আমরা তো দৌড়ে পারবো না। আমরা থাকবো, চেষ্টা করবো, আরও কিছু যদি ব্যবস্থাপনা করা যায়।’ সবশেষে আরও একবার রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশংসা করে তিনি বললেন, ‘শুভেন্দু খুবই ভালো।’













