কোনও সাধারণ কোড নয়, প্যান কার্ডের নম্বরে লুকিয়ে ‘এই’ তথ্য! জানতেন?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বিভিন্ন সরকারি বেসরকারি কাজে গুরুত্বপূর্ণ নথি হল প্যান কার্ড (Pan Number) যেকোনো ভারতীয় নাগরিকের কাছেই প্যান কার্ডের গুরুত্ব অনেক। তাই এই সংক্রান্ত যেকোনো আপডেটকেই গুরুত্ব দিয়ে বিচার করা হয়। প্রতিটি প্যান কার্ডের ১০ সংখ্যার একটি আলফানিউমেরিক নম্বর থাকে। একেই বলা হয় প্যান নম্বর।

বিভিন্ন কাজে প্রয়োজন হয় প্যান কার্ড (Pan Number)

এই অক্ষর এবং সংখ্যা সমন্বিত ১০ টি নম্বরের আলাদা আলাদা অর্থ ও ভূমিকা রয়েছে। ব্যাঙ্কিং থেকে মিউচুয়াল ফান্ড, সম্পত্তি কেনাবেচার জন্য প্যান কার্ড প্রয়োজন হয়। প্যান কার্ডের জন্য যখন কেউ আবেদন করেন তখন আয়কর বিভাগের তরফে একটি ইউনিক নম্বর জারি করা হয়ে থাকে। মোট ১০ টি ক্যারেক্টারের হয় এই নম্বর, যেখানে ইংরেজি অক্ষর ও সংখ্যা দুটোই থাকে।

What is the meaning hidden in pan number

প্যান নম্বরের অর্থ কী: এই প্রতিটি সংখ্যার নির্দিষ্ট অর্থ রয়েছে। প্যান নম্বরের প্রথম তিনটি সংখ্যা হয় ইংরেজিতে। A থেকে Z পর্যন্ত যেকোনো অক্ষর হতে পারে। আয়কর দফতরের সিস্টেমে স্বয়ংক্রিয় ভাবে ব়্যান্ডম পদ্ধতিতে তৈরি করা হয়। কোনও ব্যক্তির নাম, শহর বা রাজ্যের কোনও সরাসরি সম্পর্ক থাকে না এর সঙ্গে।

আরও পড়ুন : চেনা আলুপোস্তয় মনমাতানো টুইস্ট, সামান্য রসুন দিয়ে দেখুন, স্বাদটাই বদলে যাবে

কোন সংখ্যার কী অর্থ: প্যান নম্বরের (Pan Number) চতুর্থ সংখ্যা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এর মাধ্যমেই বোঝা যায় কার্ডটি কার। কার্ড নম্বরের চতুর্থ অক্ষর P হওয়া মানে কার্ডটি কোনও ব্যক্তির। C হলে কার্ডটি কোনও সংস্থার, H অর্থাৎ Hindu Undivided Family, F অর্থাৎ Firm, T অর্থাৎ Trust এবং G অর্থাৎ Government Agency।

আরও পড়ুন : হাওড়া ডিভিশনেও পুজো স্পেশ্যাল, রাতে বাড়ছে শিয়ালদহ সংযোগকারী ট্রেন, নিরাপত্তাতেও নজরদারি

প্যান নম্বরের পঞ্চম অক্ষর ব্যক্তির পদবীর প্রথম অক্ষরকে নির্দেশ করে। অর্থাৎ পদবী কুমার হলে পঞ্চম অক্ষর হবে K। কোনও সংস্থার ক্ষেত্রে পঞ্চম অক্ষরটি সাধারণত সংস্থার নামের প্রথম অক্ষরকে নির্দেশ করে। প্যান নম্বরের শেষ অক্ষরটি হল চেক লেটার। প্যান নম্বরের বৈধতা যাচাই এবং ভুল বা অবৈধ প্যান নম্বর শণাক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই চেক লেটার।