বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই নিউজিল্যান্ড সফরের জন্য ভারতের T20 দলে ভুবনেশ্বর কুমারের প্রত্যাবর্তন ঘটেছে। এই বিষয়টি বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। নিউজিল্যান্ড সফরের জন্য ভারতীয় T20 দলে ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমারের অন্তর্ভুক্তির কারণ হিসাবে টানা ২ টি IPL মরসুমে এবং ঘরোয়া ক্রিকেটে তাঁর দুর্দান্ত বোলিং পারফরম্যান্সকে উল্লেখ করা হচ্ছে। প্রায় ৪ বছর পর টিম ইন্ডিয়ায় ভুবনেশ্বরের প্রত্যাবর্তন নিঃসন্দেহে একটি চমকপ্রদ ঘটনা। তবে, এই ঘটনা অন্য আরেক খেলোয়াড়ের বিষয়েও প্রশ্ন তুলেছে। যেখানে মহম্মদ শামিকে (Mohammed Shami) কেন একই রকম সুযোগ দেওয়া হচ্ছে না তা নিয়ে দাবি তুলেছেন অনুরাগীরা। এদিকে, এই একই প্রশ্ন টিম ইন্ডিয়ার (India National Cricket Team) কোচের (Coach) কাছেও উপস্থাপিত করা হয়। যিনি এই প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।
কেন সুযোগ পাচ্ছেন না মহম্মদ শামি (Mohammed Shami)?
জানিয়ে রাখি যে, শুক্রবার অর্থাৎ ৯ অক্টোবর রাঁচিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় T20 ম্যাচের আগে ভারতীয় ব্যাটিং কোচ সিতাংশু কোটাককে এই প্রশ্নটি করা হয়েছিল। মূলত, ওই ম্যাচের আগের দিন এক সাংবাদিক সম্মেলনে সিতাংশু কোটাককে ভুবনেশ্বরের দলে ফেরার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। এই প্রসঙ্গে ভারতীয় কোচ এটিকে নির্বাচকদের সিদ্ধান্ত বললেও নিজের মতামতও দিয়েছেন এবং বলেছেন যে দলে অভিজ্ঞতার প্রয়োজনীয়তাও এর অন্যতম একটি কারণ।

ইংল্যান্ড সফরের উদাহরণ দিয়ে সিতাংশু কোটাক বলেন, ‘ইংল্যান্ডে আমি ব্যক্তিগতভাবে অনুভব করেছিলাম, যখন বুমরাহ দলেই ছিলেন না এবং দলটি তরুণ বোলারে পরিপূর্ণ ছিল, তখন অভিজ্ঞতার প্রয়োজন ছিল। তরুণ খেলোয়াড়রা ভালো খেলছিল এবং সেই কারণেই নির্বাচিত হচ্ছিল, কিন্তু মাঝে মাঝে অভিজ্ঞতারও প্রয়োজন হয়।’
আরও পড়ুন: ভুবনেশ্বর কুমারের টিম ইন্ডিয়ায় প্রত্যাবর্তনে ক্ষতি RCB-র! কীভাবে ভেস্তে গেল নিলামের পরিকল্পনা?
এছাড়াও, তিনি দ্বিতীয় কারণ হিসাবে ঘরোয়া ক্রিকেটে ভুবির পারফরম্যান্সের কথা উল্লেখ করেন। তিনি বলেন, নিউজিল্যান্ড সিরিজের জন্য নির্বাচকরা হয়তো তাঁর প্রয়োজনীয়তা অনুভব করেছেন।
আরও পড়ুন: ‘ভোটাররা নন, শোরগোল করছে পরাজিত দলগুলি’, SIR নিয়ে বিরোধীদের প্রতিবাদের সমালোচনা প্রাক্তন বিচারপতির
এদিকে, ওই সাংবাদিক সম্মেলনে যখন অভিজ্ঞ পেসার মহম্মদ শামির প্রসঙ্গ সামনে এসেছিল তখন সিতাংশু কোটাক নিজের মতামত যান। তিনি দায়ভার নির্বাচকদের ওপর চাপিয়ে দিয়ে বলেন যে, শামি ঘরোয়া ক্রিকেটও খেলছেন এবং ভালো পারফরম্যান্স প্রদর্শন করছেন। নির্বাচকরা প্রয়োজন মনে করলে যে কাউকেই নির্বাচিত করতে পারেন। জানিয়ে রাখি যে, মহম্মদ শামি ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে টিম ইন্ডিয়ার বাইরে রয়েছেন।












