পনির খাচ্ছেন? ডেয়ারিতে বিরাট অভিযান, বাজেয়াপ্ত ১০ কুইন্টাল সন্দেহজনক পনির-সহ খাদ্যসামগ্রী

Published on:

Published on:

Paneer raided late at night and food items seized
Follow

বাংলা হান্ট ডেস্ক: রাতের অন্ধকারে একটি ডেয়ারিতে হানা দিয়ে বিপুল পরিমাণে সন্দেহজনক ভেজাল খাদ্য সামগ্রী উদ্ধার করল পুলিশ। উত্তরপ্রদেশের এটায় একটি ডেয়ারিতে আচমকা অভিযান চালিয়ে প্রায় দশ কুইন্টাল পনির (Paneer)সহ ঘি, ক্রিম ও অন্যান্য খাদ্য উপকরণ বাজেয়াপ্ত করল খাদ্য সুরক্ষা দপ্তর।

গভীর রাতে ডেয়ারিতে হানা, বাজেয়াপ্ত পনির ও খাবার (Paneer)

খাদ্য সুরক্ষা দপ্তর সূত্রের খবর, জেলায় বিপুল পরিমাণ ভেজাল পনির, খোয়া এবং দেশি ঘি বিক্রি করা হচ্ছে বলে গোপন সূত্রে খবর আসে। সেই খবরের ভিত্তিতে লখনউ থেকে আসা দপ্তরের বিশেষ দল এবং জেলা খাদ্য সুরক্ষা বিভাগের আধিকারিকরা যৌথভাবে ডেয়ারিতে তল্লাশি চালান। অভিযানে প্রায় ১০ কুইন্টাল পনির, এক কুইন্টাল ঘি, ৪০ কেজি ক্রিম এবং আট কুইন্টাল সয়াবিন উদ্ধার করা হয়।

তবে পরীক্ষার রিপোর্ট আসার আগেই বাজেয়াপ্ত সামগ্রী নষ্ট করার সিদ্ধান্ত নেয় প্রশাসন। আধিকারিকরা জানান, মাটিতে গর্ত খুঁড়ে সেখানে সমস্ত বাজেয়াপ্ত সামগ্রী পুঁতে দেওয়া হয়। এই ঘটনায় ডেয়ারির ম্যানেজার সহ আরো দু’জনের বিরুদ্ধে এফআইআর দায়েরের প্রক্রিয়া শুরু করেছে খাদ্য সুরক্ষা দপ্তর।

Paneer raided late at night and food items seized

আরও পড়ুন: পুজোর মুখে ফের বৃষ্টি, মহালয়ার আগে কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

সহকারী খাদ্য কমিশনার বিজয় বর্মা জানিয়েছেন, পরীক্ষাগারের রিপোর্ট হাতে আসার পরই পরবর্তী পদক্ষেপ করা হবে। রিপোর্টে খাদ্যে ভেজালের প্রমাণ মিললে অভিযুক্তদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে (Paneer)।