বাংলা হান্ট ডেস্কঃ পালাবদলের পরেই রাজ্যের অবসরপ্রাপ্ত সাংবাদিকদের মাসে মাসে ৫ হাজার টাকা করে পেনশন দেওয়ার কথা ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। এবার পুজোর সময় কর্মরত সাংবাদিকদের বোনাস (Puja Bonus) দেবে রাজ্য। কলকাতা ও জেলার সাংবাদিকদের ৩ হাজার টাকা করে দেওয়া হবে।
সাংবাদিকদের পুজোর বোনাস দেবে রাজ্য | (West Bengal Government)
গত মাসেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, কলকাতা ও জেলার সাংবাদিকরা পুজোর সময় যদি আবেদন করেন, তাহলে ৩ হাজার টাকা করে পাবেন। এবার জানা গেল, এই বছর পুজোয় মোট ১৪৬৪ জন সাংবাদিককে পুজো বোনাস দিচ্ছে রাজ্য। গত বছর পেয়েছিলেন ৯৫৪ জন।
আরও পড়ুনঃ ২০২৭-এই রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোট! পুজোর মুখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
এবার শহর কলকাতার ৪৫৭ জন সাংবাদিককে পুজো বোনাস দেওয়া হচ্ছে। জেলার ১০০৭ জন সাংবাদিক ৩ হাজার টাকা করে পাবেন। গত বছর কলকাতার মাত্র ১৪৯ জন ও জেলার ৮০৫ জন সাংবাদিক এই টাকা পেয়েছিলেন।
রাজ্যে পালাবদলের পর সাংবাদিকদের পুজো বোনাসের টাকাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গত বছর ৯৫৪ জন সাংবাদিক গড়ে মাথাপিছু ১১৫৬ টাকা করে পেয়েছিলেন। এই বছর দ্বিগুণেরও বেশি টাকা পাওয়া যাবে। এবার ১৪৬৪ জন সাংবাদিককে ৩ হাজার টাকা করে দেবে শুভেন্দু অধিকারীর সরকার।
এই বছর পুজোয় সাংবাদিকদের বোনাসের জন্য রাজ্য সরকারের বরাদ্দও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গত বছর বোনাসের জন্য মোট ১১.০৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। এবারের বরাদ্দের পরিমাণ ৪৩.৯২ লক্ষ টাকা। কলকাতার মোট বরাদ্দে ৩৬০.১ শতাংশ ও জেলার মোট বরাদ্দে ২৭৫.৩ শতাংশ বৃদ্ধি হয়েছে।

এদিকে গত মাসেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, কলকাতা ও জেলার সাংবাদিকরা পুজোর সময় আবেদন করলে ৩ হাজার টাকা করে পাবেন। কলকাতা ও জেলার সাংবাদিকদের অনুদানের পরিমাণে কোনও রকম ভেদাভেদ থাকবে না। সবাই সমপরিমাণ টাকা পাবেন। এবার সেই বোনাসের জন্য বিপুল পরিমাণ বরাদ্দ করল রাজ্য সরকার।













