বাংলাহান্ট ডেস্ক : দেখতে দেখতে প্রায় এসেই পড়ল পুজো। আর হাতেগোনা কয়েক দিনই বাকি দুর্গাপুজোর। অথচ এখনও পর্যন্ত পুজোর বোনাসের দেখা নেই রেলকর্মীদের (Indian Railways Employees)। এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও ঘোষণা করেনি কেন্দ্রীয় সরকার। ফলত ক্ষোভ, হতাশা বাড়ছে রেলকর্মীদের একটা বড় অংশের মধ্যে। জানা যায়, বোনাসের দাবি জানিয়ে খুব শীঘ্রই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে চিঠি পাঠাতে চলেছে রেলকর্মীদের বিভিন্ন সংগঠন।
কবে আসবে রেলকর্মীদের (Indian Railways Employees) পুজো বোনাস?
সরকারি সূত্রে খবর, খুব শীঘ্রই এ বিষয়ে সুখবর পেতে চলেছেন রেলকর্মীরা। আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চলেছে। অর্থাৎ সম্ভবত আগামী সপ্তাহেই পুজোর বোনাস ঘোষণা হতে পারে।

কী দাবি রেলকর্মীদের: রেলকর্মী (Indian Railways Employees) সংগঠনগুলির দাবি, বর্তমান মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়েই ঘোষণা করা হোক বোনাসের অঙ্কটা। বর্তমানে রেলকর্মীদের ৭৮ দিনের মজুরির উপর ভিত্তি করে উৎপাদন ভিত্তিক বোনাস দেওয়া হয়ে থাকে।
আরও পড়ুন : আগেই বলে গিয়েছিলেন নিজের ইচ্ছা, পুণেতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন নানার শেষকৃত্য
কবে ঘোষণার সম্ভাবনা: পুজোর আর দু সপ্তাহও বাকি নেই। অথচ এখনও বোনাসের বিষয়ে কোনও ঘোষণা না হওয়ায় হতাশ রেলকর্মীরা। তবে আশা করা যাচ্ছে, আগামী সপ্তাহেই এ বিষয়ে বহু প্রত্যাশিত ঘোষণা হতে পারে।
আরও পড়ুন : আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক নেই, কী সমস্যা হতে পারে?
আগামী সপ্তাহেই প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস বা পুজোর বোনাস নিয়ে বড় ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। মনে করা হচ্ছে আগামী সপ্তাহেই ঘোষণা হতে পারে পুজোর বোনাস।













