ইলিশ নয়, বেগুন দিয়ে রাঁধুন পমফ্রেট, পুজোর জন্য থাকল ভিন্ন স্বাদের রেসিপি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: বেগুন দিয়ে ইলিশ তো সকলেই খেয়েছেন। আলু বেগুন দিয়ে পাতলা ইলিশের ঝোল তো পছন্দ করেন সকলেই। কিন্তু কিন্তু পমফ্রেট ইলিশ (Recipe) দিয়ে খেয়েছেন কখনও? এবার পুজোয় বাড়িতেই বানিয়ে নিন পমফ্রেটের বেগুন বাহার।

পমফ্রেটের বেগুন বাহারের রেসিপি (Recipe)

পমফ্রেট মূলত সর্ষে পোস্ত দিয়ে বা পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে খেতে ভালো লাগে। কিন্তু একরকম ঝোল খেতে খেতে বোর হয়ে গেলে চেখে দেখতে পারেন ভিন্ন স্বাদের এই ঝোল। কীভাবে রাঁধবেন রইল রেসিপি-

Pomfret recipe with brinjal

পমফ্রেট বেগুন বাহারের উপকরণ:

পমফ্রেট মাছ- ৪ টি

বেগুন- ২ টি

পেঁয়াজ- ২ টি

টমেটো- ২ টি

আদা রসুন বাটা- ১ টেবিল চামচ

কাঁচালঙ্কা- ২ টি

হলুদ গুঁড়ো- ১ চা চামচ

লঙ্কার গুঁড়ো- আধ চা চামচ

জিরে গুঁড়ো- ১ চা চামচ

ধনে গুঁড়ো- ১ চা চামচ

গরমমশলা গুঁড়ো

ধনেপাতা কুচি

আরও পড়ুন : আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক নেই, কী সমস্যা হতে পারে?

পমফ্রেট বেগুন বাহারের প্রণালী: পমফ্রেট মাছ পরিস্কার করে নুন হলুদ মাখিয়ে ১০ মিনিট রেখে ভেজে নিন। এবার সর্ষের তেল গরম করে মাছগুলি ভেজে তুলে রাখুন। একই তেলে ভেজে নিন বেগুন (Recipe)। এবার ওই কড়াইতেই দিন পেঁয়াজ কুচি। তারপর দিন সমস্ত গুঁড়ো মশলা।

আরও পড়ুন : পুজো দোরগোড়ায়, এদিকে বোনাসের দেখা নেই, ক্ষুব্ধ রেলকর্মীরা

মশলা থেকে তেল ছাড়লেই সামান্য জল দিয়ে দিন। এর মধ্যে দিয়ে দিন ভাজা বেগুন আর মাছ। ৫-৭ মিনিট রান্না করার পর কাঁচালঙ্কা, গরম মশলা, ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন।