বাংলা হান্ট ডেস্ক: উৎসবের মরসুমে দেশে মুদ্রাস্ফীতির ভ্রুকুটি ক্রমশ চিন্তা বাড়াচ্ছে আমজনতার। ইতিমধ্যেই চিনি, পেঁয়াজ ও তেলের দামে তীব্র বৃদ্ধি পরিলক্ষিত হয়েছিল। এখন ডালের দামও বাড়তে (Lentils Price Hike) চলেছে। ডালের দাম প্রতি কেজিতে প্রায় ১০ থেকে ২০ টাকা বাড়তে পারে। মুম্বাইয়ের (Mumbai) ভাশী এলাকার APMC হোলসেল মার্কেটে (Market) সাম্প্রতিক সপ্তাহগুলিতে সরবরাহের ঘাটতি দেখা দিয়েছে। এর কারণ হল, এবার বৃষ্টিপাত কম হওয়ায় খরা দেখা দিয়েছে এবং ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
ডাল (Lentils Price Hike) কিনতে গেলে হবে বেশি খরচ:
খুচরো মূল্য প্রতি কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে: ইতিমধ্যেই TOI-কে দেওয়া এক সাক্ষাৎকারে GROMA (Grain, Rice and Oilseeds Merchants’ Association)-র সভাপতি ভীমজি ভানুশালী বলেন, মহারাষ্ট্রের খরার কারণে খাদ্যদ্রব্যের সরবরাহ কমে গেছে। যেখানে বিধিনিষেধ কম ছিল সেইসব খুচরো বাজারগুলিতেও পাইকারি মূল্যের বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে।

মহারাষ্ট্রে দাম কেন বাড়ছে: মূলত, উৎপাদনকারী অঞ্চলগুলিতে উৎপাদন হ্রাসের কারণে মহারাষ্ট্রসহ দেশের অন্যান্য অংশেও দাম বাড়তে পারে। এই বছর ফসল ফলানোর জন্য পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় মহারাষ্ট্রে ডালের দাম দ্রুত বাড়ছে।
আরও পড়ুন: ভারতের সবথেকে দামি শেয়ারের ৪১,০০০ টাকারও বেশি কমল দাম! আপনার পোর্টফোলিওতে আছে নাকি?
পাইকারি বাজারে তথা হোলসেল মার্কেটে ডালের দাম কত বেড়েছে: জানিয়ে রাখি যে, দেশের পাইকারি বাজারে ডালের দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। ছোলার ডালের পূর্বের দাম প্রতি কেজিতে ছিল ৭২ টাকা এবং বর্ধিত দাম হল ৮২ টাকা। অড়হর ডালের পূর্বের দাম ছিল প্রতি কেজিতে ৯০ টাকা।এবং বর্ধিত দাম হল প্রতি কেজিতে ১০৫ টাকা। এদিকে, মুগ ডালের পূর্বের দাম হল প্রতি কেজিতে ৯৫ টাকা এবং বর্ধিত মূল্য হল প্রতি কেজিতে ১০৫ টাকা।
আরও পড়ুন: হয়ে যান সতর্ক! দিল্লিতে বিক্ষোভের কারণে বাতিল বহু ট্রেন, কীভাবে মিলবে রিফান্ড?
খুচরো মূল্যও বেড়েছে: উল্লেখ্য যে, ডালের খুচরো মূল্যও বেড়েছে। প্রতি কেজিতে দাম ১০ থেকে ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। ছোলার ডালের ক্ষেত্রে পূর্বের খুচরো মূল্য ছিল প্রতি কেজিতে ১১০ টাকা। যা বেড়ে হয়েছে ১৩০ টাকা।
অড়হর ডালের ক্ষেত্রে পূর্বের খুচরো মূল্য ছিল প্রতি কেজিতে ১২০ টাকা। যা বেড়ে হয়েছে ১৫০ টাকা। এছাড়াও, মুগ ডালের দাম প্রতি কেজিতে বেড়ে হয়েছে ১৪০ টাকা।













