বাংলাহান্ট ডেস্ক: শনিবার দিল্লি যাওয়ার একাধিক ট্রেন বাতিল। আগামীকাল ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তর অভিযানের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। মনে করা হচ্ছে, এতে অবরুদ্ধ হয়ে পড়তে দিল্লি। এই আশঙ্কা থেকেই এবার নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কয়েকটি মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল (Train Cancelled) করার ঘোষণা করেছে ভারতীয় রেল। যানজটের আশঙ্কার কথা জানিয়ে আগামীকাল ভোর ৪ টে থেকে দুপুর ২ টো পর্যন্ত বাতিল করা হয়েছে ট্রেনগুলি।
বাতিল দিল্লি যাওয়ার একাধিক ট্রেন (Train Cancelled)
শুক্রবার রেলের তরফে জারি করা হয়েছে নোটিশ। সেখানে বলা হয়েছে, শুক্রবার দুপুর ২ টোর পর উৎস স্টেশন থেকে ছেড়ে যাওয়া এবং শনিবার ভোর ৪ টে থেকে দুপুর ২ টোর মধ্যে নয়াদিল্লি বা হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর নির্ধারিত একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেন উৎস স্টেশনেই বাতিল করা হবে।

রাজধানী এক্সপ্রেস বাতিল: পূর্ব রেলের তরফে একটি ট্রেন বাতিল নিয়ে বড় ঘোষণা করা হয়েছে। শুক্রবার বাতিল করে দেওয়া হয়েছে হাওড়া থেকে ছাড়া ১২৩০১ হাওড়া-নয়া দিল্লি রাজধানী এক্সপ্রেস। ট্রেনটি (Train Cancelled) আজ বিকেল ৪ টে ৫০ এ হাওড়া থেকে ছেড়ে আগামীকাল সকাল ১০ টা ৫ নাগাদ নয়াদিল্লি স্টেশনে পৌঁছানোর কথা ছিল। কিন্তু বাতিল করা হয়েছে ট্রেন।
আরও পড়ুন : আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক নেই, কী সমস্যা হতে পারে?
কোন কোন ট্রেন বাতিল: ১২৩১৩ শিয়ালদহ-নয়া দিল্লি রাজধানী এক্সপ্রেস বাতিল করা হয়েছে শুক্রবার। ট্রেনটি আজ বিকেল ৪ টে ৫০ নাগাদ শিয়ালদহ থেকে ছেড়ে আগামীকাল সকাল ১০ টা ৫০ নাগাদ নয়া দিল্লি স্টেশনে পৌঁছানোর কথা ছিল।
আরও পড়ুন : ইলিশ নয়, বেগুন দিয়ে রাঁধুন পমফ্রেট, পুজোর জন্য থাকল ভিন্ন স্বাদের রেসিপি
যদিও ট্রেন বাতিল করার নেপথ্যে কোনও আন্দোলনের উল্লেখ করা হয়নি। কিন্তু আগামীকালই রয়েছে সিজেপির যন্তর মন্তর অভিযান। এক্সপ্রেস ট্রেন বাতিলের পাশাপাশি দিল্লি মেট্রোও বেশ কিছু পদক্ষেপ নিতে চলেছে বলে খবর।













