মাছ-মাংস নয়, বাসি পাউরুটি দিয়েই বানান স্বাস্থ্যকর স্ন্যাক্স

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ফ্রিজে অনেক সময়ই বাসি পাউরুটি থেকে যায় বেখেয়ালে। তবে কি ফেলে দেবেন পাউরুটি (Recipe)? একেবারেই নয়। বাসি পাউরুটি দিয়েই বাড়িতে তৈরি হবে মুখরোচক খাবার। কম খরচে, কম পরিশ্রমে অথচ মুখে লেগে থাকার মতো স্ন্যাক্স।

বাড়ির সহজ স্ন্যাকসের রেসিপি (Recipe)

সন্ধ্যা হলেই মনটা ভাজাভুজি খাওয়ার জন্য ছটফট করতে থাকে। অনেকের মতেই, ‘টা’ ছাড়া সন্ধ্যার চা মোটেই জমে না। এদিকে বাইরের অস্বাস্থ্যকর তেলেভাজাও বেশি খাওয়া উচিত নয় একেবারেই। এক্ষেত্রে মুশকিল আসান হবে বাসি পাউরুটি দিয়েই। বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন মুখরোচক পকোড়া। জেনে রাখুন রেসিপি (Recipe)-

how to make Recipe of easy bread pakora

পাউরুটির পকোড়া রেসিপির (Recipe) উপকরণ

পাউরুটি- ৬-৮ টি

আলু- ১-২ টি

বেসন

লঙ্কার গুঁড়ো

বেকিং পাউডার

আমচুর পাউডার

হলুদ গুঁড়ো

নুন

গরম মশলা

পেঁয়াজ

কাঁচা লঙ্কা

আরও পড়ুন : পাকিস্তান ভেঙে টুকরো করতে চান আসিম মুনির! কেন এমন পরিকল্পনা?

পাউরুটির পকোড়ার প্রণালী: প্রথমে আলুগুলি সেদ্ধ করে নিতে হবে। অন্যদিকে পেঁয়াজ, লঙ্কা এবং ধনেপাতা কুচিয়ে রাখতে হবে। এবার সেদ্ধ করা আলুর মধ্যে সমস্ত পেঁয়াজ, লঙ্কা কুচি, মশলা মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে (Recipe)। এবার পাউরুটির স্লাইসের উপরে পুদিনা পাতার চাটনি এবং টমেটো সস লাগিয়ে দুই স্লাইসের মাঝে আলুর পুর দিয়ে স্যান্ডউইচের আকারে গড়ে নিতে হবে। এবার কড়াইতে সাদা তেল গরম করে নিতে হবে।

আরও পড়ুন : বাবার মৃত্যুর পর রাস্তায় আবর্জনা পরিষ্কার করে পড়িয়েছেন মা! IIT পাশ করে UPSC-তে বাজিমাত ছেলের

অন্যদিকে একটি পাত্রে বেসন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো বেকিং পাউডার, নুন মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। পাউরুটি গুলি এই গোলায় ডুবিয়ে তারপর তেলে ভাজতে হবে। এবার সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন।