আজকের রাশিফল ১১ অক্টোবর, বাড়ি-গাড়ি কেনার সুযোগ এই ছয় রাশির

Published on:

Published on:

Ajker rashifal todays horoscope 11 October 2026.
Follow

বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

মেষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শরীরচর্চার প্রতি মনোযোগ দিন। কোনও নিকট আত্মীয়ের সহায়তায় এই রাশির ব্যবসায়ীরা লাভবান হতে পারেন। পরিবারের সদস্যদের প্রতি আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব দূরে সরিয়ে রাখুন। নাহলে, আপনি সমালোচিত হতে পারেন। সামগ্রিকভাবে দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও কিছুটা সময় শিশুদের সঙ্গে অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনি আজ ফটোগ্রাফির দক্ষতা অর্জন করতে পারবেন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে গরু অথবা কুকুরকে খেতে দিন।

বৃষ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনি যদি বাড়ি থেকে দূরে কোথাও পড়াশোনা করেন অথবা চাকরি করেন সেক্ষেত্রে যাঁদের সঙ্গে থাকলে আপনার সময় এবং অর্থ অপচয় হয় তাঁদের সঙ্গ অবিলম্বে পরিত্যাগ করুন। আপনার অনিয়ন্ত্রিত জীবনযাপন পরিবারের সদস্যদের চিন্তা বাড়াতে পারে। তাই, অবশ্যই নিজেকে সংযত করুন। বন্ধুদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত কাজ শেষ করে ফেলতে পারবেন। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনি একজন নিকট আত্মীয়ের সঙ্গে দেখা করতে পারেন। প্রতিটি কাজ মাথা ঠান্ডা রেখে করুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই কোনও ধর্মীয় স্থানে একটি নারকেল এবং সাতটি আমন্ড অর্পণ করুন।

মিথুন রাশি: কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ এবং বাড়িতে চলা একটি বিরোধের কারণে আজ আপনার মেজাজ খিটখিটে হতে পারে। প্রত্যেকের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি যদি বিদেশের কোনও জমিতে বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে আজ সেটি ভালো দামে বিক্রির সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনি আর্থিক দিক থেকে লাভবান হতে পারবেন। বাবা-মায়ের স্বাস্থ্যের প্রতি অবশ্যই নজর দিন। আপনি আজ আপনার একজন বন্ধুকে মিস করতে পারেন। আপনি আজ দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন। আপনার মন আজ ভালো থাকবে। কোনও গুরুত্বপূর্ণ কাজে বাড়ির বাইরে যাওয়ার আগে কাগজপত্র এবং অন্যান্য জিনিস নিয়েছেন কিনা তা যাচাই করে নিন। কর্মক্ষেত্রের দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে প্রতিবন্ধীদের সেবা করুন এবং তাঁদের তিল জাতীয় মিষ্টি দিন।

কর্কট রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে অবশ্যই সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য আজকের এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ একটি আকর্ষণীয় ম্যাগাজিন বা বই পড়ে অনেকটা সময় অতিবাহিত করবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সুগন্ধি দ্রব্যের ব্যবহার করুন।

সিংহ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। অতীতের কোনও বিনিয়োগের মাধ্যমে আপনি লাভবান হতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কোনও মতপার্থক্যের কারণে আপনার ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যেতে পারে। আপনি আজ শরীরচর্চার পরিকল্পনা করলেও কোনও কারণবশত তা সম্ভব হবে না। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করুন। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকার কারণে আজ আপনি ব্যস্ত হতে পারেন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে সবুজ রঙের জুতো পরুন।

কন্যা রাশি: তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। শুধু তাই নয়, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। আপনি একটি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। পরিবারের সদস্যদের উপস্থিতিতে আজ আপনি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে মিছরি ও জল খেয়ে যান।

Ajker rashifal todays horoscope 11 October 2026.

তুলা রাশি: সেইসব কাজগুলি আজ বেশি করে করুন যেগুলি আপনাকে মানসিক দিক থেকে চাপমুক্ত রাখবে। আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। অর্ধাঙ্গিনী শরীর খারাপ থাকার কারণে দুশ্চিন্তা বাড়তে পারে। প্রিয়জনদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আপনার কিছু বন্ধু আজ বাড়িতে আসতে পারেন। ধূমপান এবং মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন। কোনও গুরুত্বপূর্ণ কাজের বাইরে যাওয়ার আগে অবশ্যই সঠিক কাগজপত্র এবং অন্যান্য জিনিস নিয়েছেন কিনা তা যাচাই করে নিন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে প্রতিনিয়ত গায়ত্রী চালিশা এবং গায়ত্রী মন্ত্র জপ করুন।

বৃশ্চিক রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটি অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। আপনার বন্ধুরা আজ আপনাকে তাঁদের বাড়িতে আমন্ত্রণ জানাতে পারেন। আপনার সন্দেহপ্রবণ মানসিকতা দূরে সরিয়ে রাখুন। সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কোনও ভবিষ্যৎ পুনর্মূল্যায়নের জন্য এই দিনটি অবশ্যই ভালো। নিজের জন্য কিছুটা সময় অতিবাহিত করুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে শনির তৈল অভিষেক ঘটানো অর্থাৎ ভগবান শনির মূর্তির ওপর তেল অর্পণ করুন।

ধনু রাশি: বাবার কাছ থেকে পাওয়া একটি পরামর্শ কর্মক্ষেত্রে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও মানসিক চাপের সম্মুখীন হলেও আপনি আজ শারীরিক দিক থেকে সুস্থ থাকবেন। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের পড়াশোনার পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যধিক জড়িত থাকার কারণে রেগে যেতে পারেন। বাবা-মায়ের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আজ একাকী সময় অতিবাহিত করতে চাইবেন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লোককে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। বিবাহিত জীবনের সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: মনে রাখবেন, মদ্যপান মঙ্গলের ওপর কুপ্রভাব ফেলে। তাই, এই বদভ্যাস পরিত্যাগ করুন। এর ফলে পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

আরও পড়ুন: অপরিশোধিত তেলের দামে বৃদ্ধির আবহেই বড় সিদ্ধান্ত RBI-র! রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির জন্য বিশেষ সুবিধা

মকর রাশি: কোথাও বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের পড়াশোনার পরিবর্তে বাইরের কাজকর্মের অত্যধিক জড়িত থাকার কারণে রেগে থাকতে পারেন। বাবা-মায়ের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। ব্যক্তিগত সহায়তার মাধ্যমে আপনার সম্পর্কের উন্নতি হতে পারে। এই রাশির ব্যবসায়ীরা আজ পরিবারের সদস্যদের সঙ্গে বেশি সময় অতিবাহিত করতে চাইবেন। আপনি আজ কোনও সৃজনশীল কাজ করতে পারেন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনি লাভবান হবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই সুগন্ধি দ্রব্যের ব্যবহার করুন।

আরও পড়ুন: গ্রামে বাড়ছে রোজগার! গত সেপ্টেম্বরে VB-G RAM G প্রকল্পে কাজের চাহিদায় ২৫ শতাংশের বৃদ্ধি

কুম্ভ রাশি: একজন বন্ধু আজ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে পারেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রতিটি সিদ্ধান্ত বিচক্ষণতার সঙ্গে গ্রহণ করুন। কথা অর্থ বিনিয়োগ করার আগে কারোর সঙ্গে পরামর্শ করবেন না। বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য এই সময়টি অবশ্যই ভালো। আজ অনেকেই আপনার ভালো কাজের প্রশংসা করতে পারেন। আপনি আজ অবসর সময়ে ধ্যান ও যোগ ব্যায়াম করতে পারেন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং মন ভালো থাকবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে রুপোর থালা-চামচ ব্যবহার করুন।

মীন রাশি: কোথাও বিনিয়োগ করার আগে অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন এবং বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করুন। আত্মীয়দের সঙ্গে আজ যোগাযোগ বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আজ অবশ্যই নিজের জন্য কিছুটা সময় বের করুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্য কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে প্রতিদিন বিশুদ্ধ মধু সেবন করুন।