বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):
মেষ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনি আজ একটি কাজে ভাই অথবা বোনের কাছ থেকে সাহায্য পেতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনি কোনও সমস্যার কথা ভাগ করে নিতে পারেন। আপনার অহঙ্কারী মানসিকতা দূরে সরিয়ে রাখুন। ভালোবাসার মানুষের অনুভূতি বোঝার চেষ্টা করুন। যাঁরা বাড়ি থেকে দূরে থাকেন তাঁরা আজ সব কাজ শেষ করে সন্ধ্যা নাগাদ একটি পার্কে অথবা নির্জন জায়গায় একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সাদা চন্দনের তিলক লাগান।
বৃষ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন। কোথাও বিনিয়োগের আগে অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন এবং বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করুন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনার সৃজনশীলতা সঠিকভাবে কাজে লাগান। প্রতিটি সিদ্ধান্ত অবশ্যই বিচক্ষণতার সঙ্গে গ্রহণ করুন। পরিবারের সবথেকে ছোট সদস্যকে নিয়ে আজ আপনি একটি পার্কে অথবা শপিং মলে যেতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: ব্যবসায়িক ক্ষেত্রে অথবা কর্মজীবনে উন্নতির লক্ষ্যে যেকোনও শুভ অনুষ্ঠানে (যেমন: বিবাহ) অপরকে সাহায্য করুন এবং সেবা অর্পণ করুন।
মিথুন রাশি: শারীরিক সক্ষমতা বজায় রাখতে আপনি আজ কোনও খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আজ আপনার অর্থ সঞ্চয় করা কঠিন হয়ে পড়বে। নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত কাজ শেষ করে ফেলার চেষ্টা করুন। এর ফলে আপনি কিছুটা অবসর সময় পাবেন। বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য সময়টি ভালো। প্রেমের জীবনে আজ আপনি চমকের সম্মুখীন হতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে গৃহদেবতার উদ্দেশ্যে হলুদ রঙের ফুল অর্পণ করুন।
কর্কট রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটি অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। যাঁরা ট্যাক্স ফাঁকি দেন তাঁরা আজ সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই, এহেন কাজ করা থেকে বিরত থাকুন। সবার চাহিদা পূরণ করতে গিয়ে আজ আপনি নিজে ক্লান্ত হতে পারেন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে এবং আপনি আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে অনেকের কাছ থেকে প্রশংসা পাবেন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আজ আপনার কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে। এর মাধ্যমে আপনি লাভবান হবেন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত হবে।
প্রতিকার: জীবনে সমৃদ্ধির লক্ষ্যে তেল মেখে তারপরে স্নান করুন।
সিংহ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। বন্ধুদের সঙ্গে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করবেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনার উপার্জন ক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় মনোবল এবং ব্যবহারিক জ্ঞান বজায় থাকবে। আপনার আজ কিছুজনের সঙ্গে তর্ক হতে পারে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অভাবী ব্যক্তিদের হলুদ মিষ্টান্ন খেতে দিন।
কন্যা রাশি: মামাবাড়ির একজন সদস্যের কাছ থেকে আপনি আর্থিক সুবিধা পেতে পারেন। আপনি আজ একটি পারিবারিক জমায়েতে অংশগ্রহণ করতে পারেন। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে।হবে। কাজের পরিবর্তনের মাধ্যমে আজ আপনি উপকৃত হবেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে ভগবান ভৈরবের উদ্দেশ্যে প্রসাদ অর্পণ করুন।

তুলা রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন। পারিবারিক প্রয়োজনীয়তা অনুসারে আজ আপনি অর্ধাঙ্গিনীর সঙ্গে কিছু মূল্যবান জিনিস কিন্তু যেতে পারেন। যার ফলে আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্ত অতিবাহিত হবে। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। ব্যবসায়িক পদক্ষেপগুলি সতর্কতার সঙ্গে গ্রহণ করুন। আপনার আজ কোথাও ভ্রমণের পরিকল্পনা থাকলেও কর্মসূচির পরিবর্তনের জন্য তা স্থগিত হতে পারে। ভাইয়ের সঙ্গে আজ আপনি কোথাও বেড়াতে যেতে পারেন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে চিনি, আটা এবং ঘি-এর মিশ্রণ একটি নারকেলের মধ্যে রেখে তা অশ্বত্থ গাছের নিচে রেখে দিন।
বৃশ্চিক রাশি: আপনার মনোমুগ্ধকর আচরণ আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। বন্ধু-বান্ধবদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। এর ফলে আপনার ব্যক্তিত্বে ইতিবাচক পরিবর্তন আসবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে আপনার দৈনন্দিন কাজে সাদা চন্দন এবং গোপী চন্দনের ব্যবহার ও সিঁদুরের ব্যবহার বাড়ান।
ধনু রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় অথবা বাইরের কাজকর্মে অংশগ্রহণ করতে পারেন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি, আর্থিক লেনদেন এবং গুরুত্বপূর্ণ কাগজে সই করার আগে সচেতন থাকুন। আপনি আজ খুব সহজে সবাইকে আকৃষ্ট করতে পারবেন। ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে যাওয়ার সময়ে বিতর্কিত আলোচনা করবেন না। আপনি আজ বন্ধুদের কাছ থেকে কোনও কাজে সাহায্য চাইতে পারেন। চিকিৎসা সংক্রান্ত বিষয়ের জন্য দিনটি ভালো। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। কোনও গুরুত্বপূর্ণ কাজ করার আগে অর্ধাঙ্গিনীর সঙ্গে আলোচনা করুন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে আপনার বাড়িতে একটি পাত্রে গঙ্গাজল রেখে তার মধ্যে রুপোর মুদ্রা ডুবিয়ে রাখুন।
মকর রাশি: প্রতিটি কাজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য ধৈর্য বজায় রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। ডাক মারফত কোনও চিঠির মাধ্যমে আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। প্রত্যেকের সঙ্গে আত্মবিশ্বাসী হয়ে কথা বলুন। প্রিয়জনদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ অবশ্যই বিচক্ষণতার সঙ্গে করুন। যাঁদের সঙ্গে থাকলে আপনার সুনাম নষ্ট হতে পারে তাঁদের সঙ্গ অবিলম্বে পরিত্যাগ করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: কর্মজীবনে এবং ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে তামাক সেবন থেকে বিরত থাকুন এবং ডিম, মাছ, মাংস খাওয়া থেকেও বিরত থাকুন।
আরও পড়ুন: গ্রামে বাড়ছে রোজগার! গত সেপ্টেম্বরে VB-G RAM G প্রকল্পে কাজের চাহিদায় ২৫ শতাংশের বৃদ্ধি
কুম্ভ রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটি অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আপনি যদি বিদেশের একটি জমিতে বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে আজ সেটি ভালো দামে বিক্রির সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন। আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারের খুশির আমেজ বজায় থাকবে। কোনও ইন্টারভিউয়ে উপস্থিত হওয়ার পক্ষে দিনটি অবশ্যই ভালো। প্রেমের জীবনে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কোনও আইনি পরামর্শ নেওয়ার ক্ষেত্রে একজন আইনজীবীর কাছে যাওয়ার জন্য দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে জোড়া সাদা হাঁস উপহার দিন।
মীন রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনি আজ একজন প্রবীণ সদস্যের কাছ থেকে আর্থিক লেনদেন এবং অর্থ সঞ্চয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। সেগুলি সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাশির বাচ্চারা আজ খেলাধুলা অথবা বাইরের কোন কাজকর্মে অনেকটা সময় অতিবাহিত করতে পারে। ভালোবাসার মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলি আজ আপনি পূরণ করতে পারবেন না। যেটি তাঁর খারাপ লাগতে পারে। অর্থ রোজগারের নতুন সুযোগগুলি ভালোভাবে কাজে লাগান। আপনার কাছে থাকা অবসর সময় টি সঠিকভাবে কাজে লাগান। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে মধু সেবন করুন।














