Durga Puja 2026 Live Updates

দুর্গাপুজোয় ঘুরে আসুন দিঘা, পর্যটকদের জন্য একগুচ্ছ বিশেষ আকর্ষণ সরকারের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : সৈকত শহর দিঘায় পর্যটকদের ভিড় লেগেই থাকে। আর এবার দুর্গাপুজো উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে দিঘায় (Digha)। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের তত্ত্বাবধানে দিঘা সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। মহালয়ায় ইডেনে অনুষ্ঠিত হয়েছিল বর্ণাঢ্য অনুষ্ঠান। সেখানেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, দিঘা সহ রাজ্যের ৯ টি জায়গায় অনুষ্ঠিত হবে এই ধরণের অনুষ্ঠান।

দিঘায় (Digha) বিশেষ উদ্যোগ সরকারের

ইতিমধ্যেই আলোকমালায় সজ্জিত হয়ে উঠেছে দিঘা। এছাড়া তাজপুর মন্দারমণি, শঙ্করপুরকেও আলোয় সাজিয়ে তোলার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে খবর। পর্যটকদের জন্য থাকছে বিনোদনের বিশেষ আয়োজন। আগামী ১৪ অক্টোবর হবে শুভ উদ্বোধন।

Government arranged special attraction for digha

থাকতে পারেন মুখ্যমন্ত্রী: জানা যাচ্ছে, বিভিন্ন জেলার সংস্কৃতিকে অনুষ্ঠান মঞ্চে তুলে ধরা হবে। মুখ্যমন্ত্রীও এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে শোনা যাচ্ছে। পাশাপাশি পুজোর সময় পর্যটকদের ঢল নামতে পারে দিঘায়। তাই সৈকত শহর জুড়ে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে বলে খবর সমস্ত দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন জেলা শাসক।

আরও পড়ুন : ‘বকেয়া ডিএ মামলায় সরকার ও কর্মচারী দুটি পক্ষ কিন্তু..,’ ক্ষোভ উগরে দিয়ে পদক্ষেপ ভাস্কর ঘোষদের

কী কী উদ্যোগ থাকছে: তিনি জানান, মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো দিঘাতে (Digha) অনুষ্ঠিত হচ্ছে ‘মা আসছেন’ দুর্গাপুজো ২০২৬ পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে। প্রথম দিনেই থাকছে সঙ্গীতশিল্পী শানের গান। ১৫ অক্টোবর থাকছে সঙ্গীতশিল্পী অন্বেষা দত্তের গানের সঙ্গে বিভিন্ন সামাজিক আচার অনুষ্ঠানের ব্যবস্থা। এছাড়া আতশবাজি প্রদর্শনীর ব্যবস্থাও থাকবে বলে জানান জেলা শাসক।

আরও পড়ুন : ট্রেনে লোয়ার বার্থ বুকিংয়ে বড় আপডেট, অনলাইনে টিকিট কাটার আগে জানুন

এলাকার বিধায়ক বলেন, বিগত সরকারের এই ধরণের কোনও ব্যবস্থা গ্রহণ করেনি। তাই পরিবর্তনের সরকার ক্ষমতায় আসার পর পুজোর সময় আনন্দ নিয়ে একটা আবেগ রয়েছে বাঙালির। সেই কারণেই রাজ্য সরকারের এই উদ্যোগ।