তৃতীয়া থেকেই দুর্গাবাহিনীর টহলদারি, কিউআর কোডেই পুলিশ থেকে হাসপাতাল মিলবে যাবতীয় তথ্য

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : পুজোয় (Durga Puja 2026) শহরজুড়ে আরও কড়া নজরদারির ব্যবস্থা সরকারের। রাতভর নজরদারি চালানোর পরিকল্পনা রয়েছে সরকারের। দায়িত্ব দেওয়া হয়েছে ২০ জন পুলিশ আধিকারিককে। ৫০০ কনস্টেবলও মোতায়েন করা হবে বলে জানা যাচ্ছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে ব়্যাফ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহিলা নিরাপত্তায় বিশেষ জোর দিতে তৃতীয়া থেকেই জেলায় মোতায়েন করা হবে দুর্গাবাহিনী।

পুজোয় (Durga Puja 2026) বিশেষ কিউআর কোড জেলা পুলিশের

পুজোর ভিড়ে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ ভাবে সক্রিয় প্রশাসন। পশ্চিম মেদিনীপুর জেলায় পুজোর সময় আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। জানা যাচ্ছে, পুজোর সময় দর্শনার্থীদের যেকোনো বিপদ থেকে উদ্ধার করতে বিশেষ কিউআর কোড চালু করা হয়েছে। দর্শনার্থীরা কিউআর কোড স্ক্যান করেই সংশ্লিষ্ট এলাকার পুলিশের হেল্পলাইন নম্বর, অ্যাম্বুলেন্স, হাসপাতাল সহ যাবতীয় তথ্য পেয়ে যাবেন।

West Medinipur police took this steps for Durga Puja 2026

মণ্ডপ পরিদর্শন পুলিশের: বিভিন্ন মণ্ডপগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে শনিবার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন পুলিশ সুপার পাপিয়া সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ সহ অন্য আধিকারিকরা। আরও জানা যাচ্ছে, মহিলাদের সুবিধার্থে নির্দিষ্ট দূরত্বে বায়ো টয়লেট, বেবি ফিডিং জোনের সুবিধা থাকবে।

আরও পড়ুন : ট্রেনে লোয়ার বার্থ বুকিংয়ে বড় আপডেট, অনলাইনে টিকিট কাটার আগে জানুন

কী ব্যবস্থা নেওয়া হয়েছে: মহালয়ায় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে পুজোর (Durga Puja 2026) গাইড ম্যাপ প্রকাশ করা হয়েছে। দেবীপক্ষেই উদ্বোধন করা হয়েছে ১৯ টি নতুন ট্রাফিক কিয়স্কের। ১৫৯ টি মোটরবাইক টিম টহল দেবে পুজোর রাতে। সহায়তা বুথ থাকবে ৬৫ টি। ৪৩ টি পয়েন্টে নাকা চেকিং চলবে বলেও জানা গিয়েছে পুলিশ সূত্রে।

আরও পড়ুন : দুর্গাপুজোয় ঘুরে আসুন দিঘা, পর্যটকদের জন্য একগুচ্ছ বিশেষ আকর্ষণ সরকারের

সাইবার ক্রাইম ঠেকাতে ৪৪ টি সাইবার ওয়ালের ব্যবস্থা থাকবে। পঞ্চমী থেকেই খড়গপুর ও মেদিনীপুর শহরে যান নিয়ন্ত্রণ শুরু হয়ে যাবে। পুজোয় যান নিয়ন্ত্রণের বিষয়ে পুলিশ সুপার বলেন, দুপুর ৩ টের পর শহরে আর বড় গাড়ি ঢুকতে দেওয়া হবে না। পাশাপাশি নেশা বিরোধী সচেতনতার প্রচারও চালানো হবে বলে খবর।