Durga Puja 2026 Live Updates

৭ দিন ধরে বাতিল মেমু-এক্সপ্রেস, রুট বদল একাধিক ট্রেনের, পুজোর মুখে ভোগান্তি যাত্রীদের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : পুজোর মুখে আবারও বাতিল হচ্ছে একগুচ্ছ ট্রেন (Train Cancelled)। দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনে জরুরি ট্র্যাক ও পরিকাঠামো উন্নয়নের কাজের জন্য ১২ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে বেশ কিছু প্যাসেঞ্জার ও মেমু ট্রেন। কবে কোন ট্রেন বাতিল থাকছে?

কোন কোন ট্রেন বাতিল (Train Cancelled)

রেল সূত্রে জানা গিয়েছে, ১২ থেকে ১৮ অক্টোবর টানা বাতিল থাকছে আসানসোল-আদ্রা-আসানসোল মেমু। ১৫ ও ১৭ অক্টোবর আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু এবং ১২, ১৫ ও ১৭ অক্টোবর খড়গপুর-টাটানগর-খড়গপুর এবং ঝাড়গ্রাম-পুরুলিয়া-ঝাড়গ্রাম মেমুও বন্ধ থাকছে পুজোর মুখে।

Memu and express train cancelled

যাত্রাপথেও হচ্ছে কাটছাঁট: শুধু যে ট্রেন বাতিল থাকছে সেটাই নয়, বেশ কিছু ট্রেনের যাত্রাপথেও অনেক কাটছাঁট করা হয়েছে বলে খবর। রেল সূত্রে খবর, ১২, ১৫ ও ১৭ অক্টোবর আদ্রা-বরাভূম-আদ্রা মেমু ও আসানসোল-টাটানগর-আসানসোল মেমু ট্রেনটিকে আদ্রার বদলে পুরুলিয়া পর্যন্ত চালানো হবে। সেখান থেকেই আবার যাত্রা শুরু করবে ট্রেনটি। ১৫ ও ১৭ অক্টোবর টাটানগর-আসানসোল-বরাভূম মেমু আসানসোলের বদলে আদ্রা স্টেশনে যাত্রা শেষ করবে।

আরও পড়ুন : ‘হবে, হবে! প্রমিস, প্রমিস’, অভিষেকের গ্রেফতারি নিয়ে বড় ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী

এক্সপ্রেস ট্রেন বাতিল: আগামী ১৫ অক্টোবর টাটানগর-হাতিয়া এক্সপ্রেসটির (Train Cancelled) স্বাভাবিক রুট বদল করে চান্ডিল-গুন্ডা বিহার-মুরি হয়ে চালানো হবে। শুধু ট্রেন বাতিল বা রুট বদল নয়, বাধা হয়ে দাঁড়িয়েছে প্রাকৃতিক বিপর্যয়ও। পূর্ব উপকূল রেলের রায়গড়া ডিভিশনে আচমকা ধস নামায় একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল হয়েছে।

আরও পড়ুন : ‘ভোট চুরির’ অভিযোগে সুপ্রিম কোর্টে যাওয়ার কর্মসূচি বিরোধীদের! বন্ধ রাজধানীর ৬ টি মেট্রো স্টেশন

১৩ থেকে ২০ অক্টোবর রৌরকেলা-জগদলপুর এক্সপ্রেস এবং ১৪ থেকে ২১ অক্টোবর জগদলপুর-রৌরকেলা এক্সপ্রেস বাতিল করা হয়েছে। অন্যদিকে ১৩ থেকে ২০ অক্টোবর হাওড়া-জগদলপুর এক্সপ্রেসের রুট কাটছাঁট করে কোরাপুট পর্যন্ত চালানো হবে। ১৫ থেকে ২২ অক্টোবর পর্যন্ত জগদলপুর-হাওড়া এক্সপ্রেস জগদলপুরের বদলে কোরাপুট থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা হবে।