বাংলাহান্ট ডেস্ক : পুজোর (Durga Puja 2026) দিনগুলির আনুষ্ঠানিক সূচনা হয়ে গিয়েছে। আজ চতুর্থী, অনেক পুজো মণ্ডপে ভিড় জমতে শুরু করে দিয়েছে। পুজো যাতে নিয়ম নিষ্ঠাভরে সম্পন্ন করা হয় সেই চেষ্টাই করে থাকেন সমস্ত পুজো (Durga Puja 2026) কমিটি। আর দুর্গাপুজোর অন্যতম বিশেষ অংশ হল সন্ধিপুজো।
দুর্গাপুজোর (Durga Puja 2026) অন্যতম আকর্ষণ সন্ধিপুজো
সন্ধিপুজো দুর্গাপুজোর অন্যতম শ্রেষ্ঠ আচার বলে মানা হয়। অষ্টমীর শেষ এবং নবমীর প্রথম প্রহরের মধ্যে ৪৮ ঘন্টা সময়ে সন্ধিপুজো (Durga Puja 2026) হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই সময়ে আবির্ভাব ঘটে স্বয়ং মা চামুণ্ডার।

সন্ধিপুজোর মাহাত্ম্য কী: সন্ধিপুজোয় মা দুর্গাকে (Durga Puja 2026) পুজো করা হয় মা চামুণ্ডা রূপে। শাস্ত্র বলছে, সন্ধিপুজো যদি ঠিকমতো সম্পন্ন করা হয়, তবে অর্ধেক দুর্গাপুজোই সার্থক হয় বলে মানুষের বিশ্বাস। মনে করা হয়, সন্ধিপুজো চলাকালীন মা চণ্ডির ধান, আরতি এবং বীজমন্ত্র উচ্চারণ শুভ বলে মানা হয়।
আরও পড়ুন : ষষ্ঠীর সকালে নিরামিষ জলখাবার, লুচির সঙ্গে এভাবে রাঁধুন সাদা আলুর তরকারি
কোন সময়ে পড়েছে এবার: বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে ১৮ অক্টোবর, রবিবার সকাল ৮ টা ৩০ থেকে শুরু হচ্ছে অষ্টমী তিথি। সমাপ্ত হচ্ছে ১৯ অক্টোবর, সোমবার সকাল ১০ টা ৫২ তে। সন্ধিপুজো শুরু ১৮ অক্টোবর সকাল ১০ টা ২৮ মিনিট থেকে, সমাপ্তি সকাল ১১ টা ১৬ মিনিটের মধ্যে।
আরও পড়ুন : বিগ বসের ইতিহাসে নজিরবিহীন, ভোটাভুটি ছাড়াই বেরিয়ে গেলেন ঝিলাম
অন্যদিকে গুপ্তপ্রেস পঞ্জিকা বলছে সন্ধিপুজো শুরু ১৮ অঅক্টোবর সকাল ৭ টা ২৫ মিনিটে। সন্ধিপুজো সমাপ্তি সকাল ৮ টা ১৩ মিনিটে।














