বাংলা হান্ট ডেস্ক: হাতেগুণে আর অল্প কয়েকটা দিন। কারণ পুজোর আগে অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবাতে (Kolkata Metro) সময়সূচীতে আসল পরিবর্তন। ১৩ অক্টোবর থেকে এই লাইনে পরিষেবা চালু থাকবে সকাল ৮:৪০ থেকে রাত ৮ঃ১৮ মিনিট পর্যন্ত। রেল কর্তৃপক্ষের দাবি বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত মেট্রো সম্প্রসারণের কাজেই পরীক্ষামূলক এর জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
পুজোয় মেট্রো কখন থেকে কখন? রইল নতুন সময়সূচি (Kolkata Metro)
মেট্রোরেল (Kolkata Metro) কর্তৃপক্ষ জানিয়েছে বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত অংশে পরিষেবার চালুর প্রস্তুতি চলছে। সেই লক্ষ্যে গত ১০ অক্টোবর থেকে এই অংশের ট্রাইল রান শুরু হয়েছে। যার ফলে আগামী দিনগুলি তো নির্ধারিত সুরক্ষা বিধি মেনে পরীক্ষা চালানো হবে।
এর জন্য প্রয়োজনীয় পরীক্ষা ও সুরক্ষা সংক্রান্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নতুন সময়সূচী কার্যকর থাকবে। কলকাতা মেট্রোরেলের তরফ থেকে জানানো হয়েছে যাত্রী নিরাপদ ও নির্বাচজ্ঞ পরিষেবা দেওয়া ও চলতি প্রকল্পগুলির নির্ধারিত সময়ের মধ্যে শেষ করায় তাদের প্রথম কাজের অগ্রাধিকার।

আরও পড়ুন: ১৫ অক্টোবর থেকে পুজোর ছুটি শুরু, অক্টোবরে টানা কতদিন বন্ধ থাকবে স্কুল? রইল ছুটির হিসাব
পাশাপাশি অরেঞ্জ লাইনের বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত অংশ দ্রুত চালু করতে প্রয়োজনীয় পরীক্ষা চালানো হচ্ছে। এই পরীক্ষার জন্য ভোরের দিকে এবং রাতের শেষ ভাগে বাণিজ্যিক পরিষেবা আংশিকভাবে কমানোর প্রয়োজন। সেই কারণে পরিষেবার শুরুর সময় একঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে।
পাশাপাশি এই পরিষেবা শেষের সময়ও ৫০ মিনিট এগিয়ে আনা হয়েছে। ১৩ অক্টোবর থেকে কমলা লাইনের নতুন সময়সূচী কার্যকর হবে। তবে তা কতদিন পর্যন্ত চলবে সেই বিষয়ে এখনও নির্দিষ্টভাবে কিছু জানায়নি মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro)। প্রয়োজনীয় পরীক্ষা ও সুরক্ষা সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই সময়সূচি বজায় থাকবে বলে ইতিমধ্যে জানানো হয়েছে। পাশাপাশি যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন কলকাতা মেট্রো রেল।














