বাংলাহান্ট ডেস্ক : বিগ বস বাংলায় (Bigg Boss Bangla) জমে উঠেছে খেলা। প্রতিযোগীদের আর কোনও ছাড়াছাড়ি নয়। এবার কড়া হাতে ব্যবস্থা নিচ্ছে বিগ বস। টাস্ক ঠিকঠাকভাবে সম্পূর্ণ করতে হবে। নয়তো হারাতে হতে পারে নিত্যপ্রয়োজনীয় অথচ গুরুত্বপূর্ণ জিনিস। অনেকেই নড়েচড়ে বসেছে দুর্গের অন্দরে। পরপর দুই বড় এভিকশনও হয়েছে বিগ বসে। এবার ফের মিড উইক এভিকশনের পালা শোতে।
বিগ বসের (Bigg Boss Bangla) ঘর ছাড়লেন ঝিলাম
দর্শকদের চমকে দিয়ে হঠাৎ করেই বিগ বসের বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন ঝিলাম। কোনও রকম নমিনেশন, ভোটিং ছাড়াই বিগ বসের ঘর ছেড়ে দেওয়ার নির্দেশ এল ঝিলামের কাছে। শারীরিক অসুস্থতার রিপোর্ট আসতেই আচমকা ঘর ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হল তাঁকে।

কেঁদে ভাসালেন সদস্যরা: ঝিলামের আচমকা বেরিয়ে যাওয়ায় কেঁদে আকুল নিরঞ্জন, দুর্নিবার, তনুশ্রীরা। চোখে জল অন্য সদস্যদেরও। দুর্নিবার এবং নিরঞ্জনকে ডিমের উপর স্মৃতিচিহ্নের স্মাইলি এঁকে দেন ঝিলাম। বিগ বসের ঘরে বোর্ডে লেখেন ‘আদর বাড়ি মায়ায় ভরা, সকলকে অনেক ভালোবাসা’।
আরও পড়ুন : পুজোর মুখেও মন খারাপ, শারদীয়ায় পদ্মার ইলিশের স্বাদ মিলবে না বাঙালির
কেন এমনটা হল: শারীরিক অসুস্থতায় সাধারণত অনেককেই আলাদা অবজারভেশনে রাখা হয়। কিন্তু ঝিলামের ক্ষেত্রে তেমনটা হল না। কিন্তু ঠিক কী হয়েছে তাঁর তা জানা যায়নি। বিগ বসের (Bigg Boss Bangla) ঘরে এসে থেকে কখনোই শারীরিক কোনও রেষারেষিতে যেতে দেখা যায়নি ঝিলামকে। তাও তাঁর অসুস্থতার কারণে কিনা তা স্পষ্ট নয়।
আরও পড়ুন : ষষ্ঠীর সকালে নিরামিষ জলখাবার, লুচির সঙ্গে এভাবে রাঁধুন সাদা আলুর তরকারি
নিজের রসিকতা, গান দিয়ে বিগ বসের ঘর মাতিয়ে রেখেছিলেন ঝিলাম। তবে তাঁর বিরুদ্ধে ‘অলসতা’, ‘কূটনামি’র অভিযোগও উঠেছে। কিন্তু তাঁর হঠাৎ বেরিয়ে যাওয়ায় মন খারাপ দর্শকদেরও।














