Durga Puja 2026 Live Updates

কালীপুজোর আগেই বড় চমক! অ্যাকাউন্টে ২০০০ টাকা দিচ্ছে মোদী সরকার

Published on:

Published on:

PM Kisan Yojana 24th Installment 2000 Update
Follow

বাংলা হান্ট ডেস্কঃ কৃষকদের আর্থিক সাহায্য করার জন্য প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা (PM Kisan Yojana) চালু করেছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পে বছরে ৬০০০ টাকা পান যোগ্য কৃষকরা। তিনবারে ২০০০ টাকা করে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। এবার এই প্রকল্পের পরের কিস্তির টাকা কবে পাওয়া যাবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, অক্টোবর মাসেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে। তবে এই বিষয়ে এখনও কোনও ঘোষণা করেনি কেন্দ্রীয় সরকার।

PM Kisan Yojana : অক্টোবরেই কি মিলবে PM Kisan-এর ২০০০ টাকা?

PM Kisan যোজনার (PM Kisan Yojana) নিয়ম অনুযায়ী, প্রতি চার মাস অন্তর কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকা করে পাঠানো হয়। শেষবার ২০২৬ সালের ২০ জুন এই প্রকল্পের ২৩তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল। সেই সময় ৯.৪৪ কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে মোট ১৮,৮৮০ কোটি টাকারও বেশি পাঠানো হয়।

এবার ২৪তম কিস্তির (PM Kisan Yojana) টাকা নিয়ে অপেক্ষা করছেন কৃষকরা। জুন মাসে শেষ কিস্তি দেওয়ার পর চার মাসের হিসাব অনুযায়ী, অক্টোবরেই পরের কিস্তি আসার সময় হচ্ছে। আবার উৎসবের সময় কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হতে পারে বলেও মনে করা হচ্ছে। সেই কারণে কালীপুজো বা দীপাবলির আগেই ২০০০ টাকা পাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে মনে রাখতে হবে, অক্টোবর মাসে টাকা দেওয়া হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। কেন্দ্রীয় সরকার ২৪তম কিস্তির তারিখ ঘোষণা করেনি।

টাকা পেতে KYC করে রাখা জরুরি

অনেক সময় দেখা যায়, প্রকল্পে (PM Kisan Yojana) নাম থাকা সত্ত্বেও কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢোকে না। KYC করা না থাকলে এই সমস্যা হতে পারে। তাই যাঁরা এখনও KYC করেননি, তাঁদের দ্রুত এই কাজ করে নেওয়া দরকার।

What message did Narendra Modi gave to Gen-z amidst the nationwide movement against SIR?

আরও পড়ুনঃ BJP-কে নিয়ে বদলেছে ধারণা? সংখ্যালঘু ভোট নিয়ে বড় দাবি শুভেন্দুর

কৃষকরা নিজেদের ব্যাঙ্কে গিয়ে KYC করাতে পারেন। পাশাপাশি PM Kisan-এর সরকারি পোর্টাল থেকেও ই-KYC করা যায়। সেখানে OTP বা বায়োমেট্রিক পদ্ধতিতে এই কাজ সম্পূর্ণ করা সম্ভব। তাই পরের কিস্তির টাকা (PM Kisan Yojana) পাওয়ার জন্য কৃষকদের নিজেদের KYC আপডেট আছে কি না, তা দেখে নেওয়া উচিত।