Durga Puja 2026 Live Updates

পুজোয় অষ্টমীতে কী রান্না করবেন? লুচির সঙ্গে বানান সুস্বাদু পনির রেজ়ালা

Published on:

Published on:

Recipe Paneer Rezala with just a few simple ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: পুজোর দিনগুলিতে আমিষ খেলেও অষ্টমীর দিন অনেকেই নিরামিষ খেয়ে থাকেন। এমন নিরামিষের কথা বললে মার কাকিমাদের মাথায় চিন্তার ভাঁজ পড়ে, যে কি রান্না করবেন। তবে চিন্তা করে আর লাভ নেই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পনির দিয়ে এমন একটি রেসিপি যা আপনি সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন (Recipe)।

সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন পনির রেজালা (Recipe)

পুজোর সময় আপনি যদি চান অল্প সময়ের মধ্যে সুস্বাদু কোন খাবার তৈরি করতে তাহলে আজকে প্রতিবেদন আপনার জন্য। অষ্টমীর দিন সকাল বেলায় লুচির সঙ্গে বানিয়ে ফেলতে পারেন পনিরের এই সুস্বাদু পদটি। রইল আজকে প্রতিবেদনে পনির রেজালার সহজ রেসিপি (Recipe)।

Recipe Paneer Rezala with just a few simple ingredients

আরও পড়ুন: বেগুন ভাজা নয়, অষ্টমীর ভোগে লুচির সঙ্গী হোক ঠাকুরবাড়ির এই পদ, রেসিপি রইল

উপকরণ:
৩০০ গ্রাম পনির

২ টেবিল চামচ কাজুবাদাম

১ টেবিল চামচ পোস্ত

১ টেবিল চামচ কিশমিশ

১ কাপ টক দই

৪-৫টি কাঁচালঙ্কা

১ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো

১ চা চামচ হলুদ গুঁড়ো

৫ গ্রাম গোটা গরমমশলা

১ চা চামচ শাহি জিরে

পরিমাণ মতো সাদা তেল

পরিমাণ মতো ঘি

১ চা চামচ কেওড়া জল

১ চা চামচ গোলাপ জল

১ টেবিল চামচ বিরিয়ানি মশলা

স্বাদ মতো নুন ও চিনি

প্রণালী: সবার প্রথমে পনির গুলোকে টুকরো করে হালকা করে ভেজে নিন। এরপর পোস্ত কাজুবাদাম দই কিসমিস কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্সিতে মিল করে পেস্ট করে নিন। এরপর কড়াইতে তেল ও ঘি গরম করুন। তারপর তেলের মধ্যে শুকনো লঙ্কা, গোটা গোটা গরম মশলা, শাহি জিরে ফোড়ন দিন। এরপর নেড়েচেড়ে তাতে দইয়ের মিশ্রণটি দিয়ে দিন। তারপর একটু কষিয়ে নিয়ে তাতে সমস্ত গুঁড়ো মশলাগুলো পরিমাণমতো দিয়ে দিন। তারপর তার মধ্যে কেওড়া জল ও গোলাপ জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। এবার মশলা থেকে তেল ছেড়ে এলে সামান্য পরিমাণে জল দিল। তারপর ঝোল ফুটে উঠলে ভেজে রাখা পনিরগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। তারপর পনির নরম হয়ে গেলে, গরম গরম পরিবেশন করুন (Recipe)।