বাংলা হান্ট ডেস্ক: পুজোর আর কয়েকটা দিন বাকি। আর তার মধ্যে এবার সকলেই খুশি হয়ে গেলেন স্কুলে। কারণ স্কুলের মিড ডে মিলে (Mid day meal) ভাত ডালের পরিবর্তে দেওয়া হবে বিরিয়ানি। এই খবর জানা মাত্রই খুশিতে ডোগমগ পড়ুয়ার।
মিড ডে মিলে চিকেন বিরিয়ানি খুশি পড়ুয়ারা (Mid day meal)
এবার স্কুলে মিড ডে মিলে (Mid day meal) চিকেন বিরিয়ানি খাওয়ানো হবে। এটা ভাবলেও অবাক লাগে সত্যি। তবে এমন ঘটনা ঘটেছে ব্যান্টরা মধুসূদন পাল চৌধুরীর স্কুলে। সেখানে প্রায় আড়াইশো জন ছাত্রকে চিকেন বিরিয়ানি খাওয়ানো হল। আর চিকেন বিরিয়ানি পেয়ে যথা দিতে খুশি ছাত্ররা।
গত ২৯ সেপ্টেম্বর এই স্কুলে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছাত্রদের সঙ্গে একসঙ্গে বসে মিড ডে মিলের খাবার খেয়েছিলেন তিনি। পাশাপাশি পরের দিন উপহার হিসেবে মাছ ও মিষ্টি পাঠিয়েছিলেন। এবার মুখ্যমন্ত্রীর এই ভূমিকায় অনুপ্রাণিত হয় স্কুল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: এবারের পুজোয় সাধারণ মুগের ডালে আনুন অসাধারণ স্বাদ, ইলিশের মাথা দিয়ে বানান এই পদ
তাই পূজোর মুখে ছাত্রদের খাওয়ানো হল চিকেন বিরিয়ানি। সূত্রের খবর শিক্ষকেরা নিজেরা চাঁদা দিয়ে এই বিরিয়ানি বানিয়েছেন। পাশাপাশি মিড ডে মিলের পাতে দুপুরে গরম গরম ধোঁয়া ওঠায় চিকেন বিরিয়ানিতে যথারীতি আপ্লুত পড়ুয়ারা।
এই বিষয়ে ওই স্কুলে প্রধান শিক্ষক জানান, “স্কুল হল আর একটা পরিবার। সেখানে ছাত্ররা পড়াশোনার পাশাপাশি আনন্দ করবে। ভালো থাকবে। আমাদের লক্ষ্য, স্কুলকে আনন্দমুখর করে তোলা। মুখ্যমন্ত্রীর উদ্যোগ বাড়তি অনুপ্রেরণা দিয়েছে (Mid day meal)।”














