Durga Puja 2026 Live Updates

আধার কার্ডে বাদ পড়বে বাবা, স্বামীর নাম? UIDAI-এর নতুন নিয়ম জানুন

Published on:

Published on:

Aadhaar Card HoF based address update rules
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি প্রকল্প সহ নানা কাজে আধার কার্ডের (Aadhaar Card) দরকার হয়। যে কোনও ভারতীয় নাগরিকের এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। সেই আধার কার্ডের HoF ভিত্তিক ঠিকানা আপডেটের নিয়মে বদল আনা হয়েছে। আধার নিয়ামক সংস্থা UIDAI -এর নতুন নিয়ম অনুসারে আধার কার্ডের ঠিকানার জায়গায় কেয়ার অফের অপশন সরিয়ে দেওয়া হয়েছে।

আধার কার্ডের নতুন নিয়ম | (Aadhaar Card)

আধার নিয়ামক সংস্থার নতুন নিয়ম অনুযায়ী, ঠিকানার জায়গায় কেয়ার অফের অপশন আর নেই। তবে তার মানে একদমই এটা নয় যে আধার কার্ডে আর অভিভাবকের নাম থাকবে না। কেউ যদি আধার কার্ডে নিজের অভিভাবকের নাম যুক্ত করতে চান, তাহলে ঠিকানার আগে সেই ব্যক্তির নাম উল্লেখ করতে পারেন। এর জন্য সংশ্লিষ্ট উপভোক্তাকে এইচওএফ ভিত্তিক ঠিকানা আপডেট অপশন বেছে নিতে হবে।

আরও পড়ুনঃ ৪ জন না ৫ জন, টোটোয় মোট কতজন যাত্রী তোলা যায়? সঠিক নিয়ম জানুন

বাড়িতে বসেই পরিবারের প্রধানের ভিত্তিতে আধার কার্ডের ঠিকানা আপডেট করা সম্ভব। এর জন্য প্রথমে আধার নিয়ামক সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট https://uidai.gov.in/hi বা https://myaadhaarbeta.uidai.gov.in/ -এ যেতে হবে। কেউ চাইলে আধার অ্যাপের সাহায্যও নিতে পারেন।

ঠিকানা আপডেট করার জন্য প্রথমে আধার নিয়ামক সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট বা আধার অ্যাপ খুলতে হবে। সেখানে লগ ইন করে ঠিকানা আপডেট অপশন ও তারপর পরিবারের প্রধানের ভিত্তিতে আপডেট বিকল্প বেছে নিতে হবে।

Aadhaar Card

পরবর্তীতে ধাপে পরিবারের প্রধান হিসেবে যাকে বেছে নিতে চান, সেই ব্যক্তির আধার নম্বর দিতে হবে। এরপর পরিবারের প্রধানের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি বা অনুরোধ পাঠানো হবে। পরিবারের প্রধান সেটি অনুমোদন করলেই পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হবে।

আধার কার্ডে পরিবারের প্রধানের ভিত্তিতে ঠিকানা আপডেটের নিয়মে বদল আসতেই অনেকে ভেবেছিলেন এবার থেকে হয়তো মা, বাবা, স্বামী সহ কোনও অভিভাবকের নাম যুক্ত করা যাবে না। বাস্তবে যে এমনটা নয় তা নতুন নিয়ম জানলেই স্পষ্ট হয়ে যায়।