Durga Puja 2026 Live Updates

পৌষমেলা হবে কি না, কাটল সংশয়! এবারও শান্তিনিকেতনে মেলার আয়োজন

Published on:

Published on:

Santiniketan Poush Mela is being held in this year as well
Follow

বাংলা হান্ট ডেস্ক: রাজ্যে নতুন সরকার গঠনের পর বিশ্বভারতী ও বীরভূম জেলা প্রশাসনের সমন্বয় বাড়াতে একাধিক বৈঠক হয়েছে। সেই বৈঠকের পর সোমবার সন্ধ্যায়পের বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসে জেলা প্রশাসন। তারপরে বিশ্ববিদ্যালয় অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি শান্তিনিকেতনের (Santiniketan) ঐতিহ্যবাহী পৌষ মেলা আয়োজন নিয়ম আলোচনা হয়।

এবারও শান্তিনিকেতনে বসছে পৌষমেলা (Santiniketan)

জানা গিয়েছে এবারও নির্ধারিত সময়ে পৌষ মেলা আয়োজন করা হয়েছে শান্তিনিকেতনে (Santiniketan)। মেলায় আয়োজনে বিশ্বভারতীকে সব রকম সহায়তা করার সাহায্য দিয়েছে রাজ্য সরকার ও জেলা প্রশাসন। পাশাপাশি প্রাথমিক পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীণ কুমার ঘোষ, কর্ম সচিব বিকাশ মুখোপাধ্যায়, জেলাশাসক ধবল জৈন, জেলা পুলিশ সুপার ভিদিত রাজ ভুন্দেস।

Santiniketan Poush Mela is being held in this year as well

 

আরও পড়ুন: মিড ডে মিলে এবার চিকেন বিরিয়ানি! স্কুলে বিশেষ আয়োজন ঘিরে পড়ুয়াদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে

এছাড়াও উপস্থিত ছিলেন বোলপুরের মহকুমাশাসক ব্রততী দত্তসহ পদস্থ আধিকারিকেরা। তাছাড়া মেলার আয়োজন এর পাশাপাশি পর্যটন দপ্তর ও প্রশাসনের অন্যান্য বিভাগের সহযোগিতা নিয়েও আলোচনা করা হয় সেই দিন।

তবে জনসংযোগ আধিকারিকের দায়িত্ব থাকা ভাস্কর দাস জানান,”জেলা প্রশাসনের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি আসন্ন পৌষ মেলা আয়োজন নিয়েও কথা হয়েছে। জেলা প্রশাসন ও অন্যান্য দপ্তর আমাদের সহযোগিতা করবে। যৌথভাবে আরো কিছু উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। সেগুলি নিয়ে নভেম্বর মাস নাগাদ পরবর্তী বৈঠকে বিস্তারিত জানানো হবে (Santiniketan)।”