Durga Puja 2026 Live Updates

পুজোয় পরিচ্ছন্নতা নিয়ে কড়াকড়ি! বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও সব পুরসভাকে নির্দেশ রাজ্যের

Published on:

Published on:

Government of West Bengal instructs all municipalities to keep city clean during Durga Puja 2026
Follow

বাংলা হান্ট ডেস্কঃ শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা ও সাফসাফাইয়ের দিকে বিশেষ নজর রয়েছে রাজ্য সরকারের (Government of West Bengal)। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল প্রায়দিন সকালে নিজে পরিদর্শনে বের হন। পুজোর (Durga Puja 2026) সময়েও শহরের পরিষ্কার পরিচ্ছন্নতায় যাতে কোনও গাফিলতি না হয়, সেই জন্য সব পুরসভাকে বিশেষ নির্দেশ পাঠিয়েছে পুর দফতর।

পুরসভাগুলিকে বিশেষ নির্দেশ রাজ্যের | (Government of West Bengal)

সোমবার পুরমন্ত্রী জানান, উৎসবের মরশুমে সুস্থ পরিবেশের লক্ষ্যে একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছে। পুজোর দিনগুলিতে জঞ্জালমুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য পুরসভাগুলিকে দিনে তিনবার সাফসাফাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেকটি মণ্ডপে বর্জ্য ব্যবস্থাপনাতেও বিশেষ জোর দিতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ দুর্গাপুর-আসানসোলের বাস পরিষেবায় নয়া সংযোজন! তিন রুটে চালু হল ৫টি নতুন সরকারি বাস

অগ্নিমিত্রা বলেন, “পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে সব মণ্ডপ চত্বরে পর্যাপ্ত পরিমাণে ডাস্টবিন রাখতে হবে।“ পুর দফতরের তরফে উৎসস্থলেই আবর্জনা পৃথকীকরণের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।

এছাড়া বিসর্জনের সময় নদী ও অন্যান্য জলাশয়গুলির দূষণ রোধে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। পুজো কমিটিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিমা নিরঞ্জনের আগেই ফুল, পাতা ও প্রতিমার সাজসজ্জায় সামগ্রী আলাদা করে ফেলতে হবে।

পাশাপাশি পুরসভাগুলিকে পুর দফতরের নির্দেশ, বিসর্জন ঘাটে জমে থাকা যাবতীয় নোংরা আবর্জনা ২৪ ঘণ্টার মধ্যে সম্পূর্ণ পরিষ্কার করে ফেলতে হবে। মণ্ডপ চত্বরে যাতে কোনও ভাবে জল না জমে ও ডেঙ্গির আশঙ্কা তৈরি না হয়, সেদিকেও সব পুরসভাগুলিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে।

Government of West Bengal

শহরের সাফসাফাই ও সৌন্দর্যায়নের দিকে বিশেষ নজর রয়েছে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের। কীভাবে শহরকে আরও সুন্দর করে সাজিয়ে তোলা যায়, সেই নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু পরিকল্পনা জানিয়েছেন তিনি। পাশাপাশি পুজোর সময়ও যাতে শহরের পরিচ্ছন্নতায় কোনও রকম খামতি না থাকে, সেই জন্য পুরসভাগুলিকে বিশেষ নির্দেশ দিয়েছে পুর দফতর। পুজোর দিনগুলিতে সেই নির্দেশ মেনে চলতে বলা হয়েছে।