বাংলাহান্ট ডেস্ক : পুজোর কটা দিনের প্যান্ডেল হপিংয়ের প্ল্যানিং করা হয়ে গিয়েছে নিশ্চয়ই। কিন্তু পেটপুজোর মেনু? পুজোর দিনগুলিতে ষষ্ঠী এবং অষ্টমী অধিকাংশ মানুষই নিরামিষ (Recipe) খান। কিন্তু দুই সপ্তমী, নবমী, দশমীতে কবজি ডুবিয়ে আমিষ খেতেই হবে।
পুজো স্পেশ্যাল স্মোকি চিকেনের রেসিপি (Recipe)
স্বাস্থ্যের কথা চিন্তা করে রোজ রোজ তো আর রেস্তোরাঁয় খাওয়া যায় না। বাড়িতে এমন কি রান্না করা যায় যা চটজলদি হবে, আবার স্বাদেও হবে পুজোর জন্য পারফেক্ট? দেখে নিন স্মোকি চিকেনের রেসিপি-

স্মোকি চিকেনের উপকরণ:
মুরগির মাংস- ৭৫০ গ্রাম
গোটা পেঁয়াজ- ৩ টি
আদার টুকরো- ২ টি
রসুন- ১৫-২০ কোয়া
পাকা লঙ্কা- ৫-৬ টি
ধনে গুঁড়ো- ১ চা চামচ
জিরে গুঁড়ো- ১ চা চামচ
গোলমরিচ গুঁড়ো- ১ চা চামচ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ
টক দই- আড়াই চামচ
মাখন- ১ টেবিল চামচ
ম্যারিনেশনের জন্য কুচোনো কাঁচা মশলা- ১ চামচ
চেরা কাঁচালঙ্কা- ৩-৪ টি
অর্ধেক লেবুর রস
আরও পড়ুন : পুজোয় আকাশছোঁয়া টিকিট, ট্রেনের ফার্স্টক্লাসকেও ছাপিয়ে যাচ্ছে দূরপাল্লার বাসের ভাড়া
স্মোকি চিকেনের প্রণালী: পেঁয়াজ, আদা, রসুন, পাকা লঙ্কা মিহি করে কুচিয়ে নিন। এই কুচোনো মশলা এক টেবিল চামচ ম্যারিনেশনে (Recipe) ব্যবহার হবে। মাংস ধুয়ে তাতে এই মশলা, সব গুঁড়ো মশলা, লেবুর রস, নুন, টক দই, সাদা তেল দিয়ে মাখিয়ে ১ ঘন্টা রেখে দিন। এবার কড়াইতে তেল আর মাখন গরম করে কুচোনো মশলা দিয়ে দিন।
আরও পড়ুন : নজিরবিহীন সিদ্ধান্ত, পুজোতেও ছুটি নয়, খোলা থাকবে হাইকোর্ট
সুগন্ধ বেরোলে দিয়ে দিন ম্যারিনেট করা মাংস। কিছুক্ষণ মাংস নাড়াচাড়া করে ভেজে নিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখুন। এবার আঁচ বাড়িয়ে আবারও নাড়াচাড়া করে নিন মাংস। তেল ছেড়ে এলে আরও কিছুক্ষণ কষিয়ে ফ্রেশ ক্রিম ছড়িয়ে নামিয়ে নিন।














