বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে পুজো চলে আসল। এবার এই পুজো চলাকালীন শহরের নিরাপত্তা কে আঁটোসাঁটো করতে ৩১ হাজার বাহিনী মোতায়ন করবে কলকাতা পুলিশ (Kolkata Police)। এই বিষয়ে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেছেন কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ।
পুজোয় কড়া নজরদারি নিরাপত্তায় কলকাতা পুলিশ (Kolkata Police)
এছাড়াও রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করতেও বিশেষ নজরদারি চালানো হবে কলকাতা পুলিশের তরফ থেকে (Kolkata Police)। মঙ্গলবার সকালে দুর্গাপূজার ম্যাপ উন্মোচন করে এ বিষয়ে জানান কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সঙ্গে যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে এই বিষয়ে।

আরও পড়ুন: পুজোর মুখে সরকারের বড় ঘোষণা, ছুটি কমল এই দপ্তরের কর্মীদের
এ বিষয়ে তিনি জানিয়েছেন প্রতিবছরের মতন এই ম্যাপ তৈরি করা হয়। তাই এই বছর এক লক্ষ বাচ্চাদের জন্য ব্যারজ তৈরি করা হয়েছে। পাশাপাশি হারিয়ে গেলে যত দ্রুত খুঁজে পাওয়া যায় সেই কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিশনের অজয় নন্দ।
দুর্গা পুজোর আগেই সমস্ত পুলিশ কর্মীদের যার কারণে ছুটে বাতিল করা হয়েছে। একইসঙ্গে পুজে চলাকালীন শহরকে কার্যত দুর্গে পরিণত করতে চলেছে কলকাতা পুলিশ। অশান্তি বা কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রায় ৩২ হাজার মোতায়ন করা হবে বাহিনী একথা জানিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার।
তার মধ্যে ৬ হাজার সিভিক ভলেন্টিয়ার ও হোমগার্ড রয়েছে। একই সঙ্গে রয়েছেন কনস্টেবল পুলিশ আধিকারিক ও বিভিন্ন পদমর্যাদার পুলিশকর্তারা। তাছাড়া থাকবে ১৪ টি জায়গায় অ্যাম্বুলেন্স। একই সঙ্গে ১১২ ও ১০০ নম্বর সর্বক্ষণ চালু থাকবে।
তা ছাড়া কোন দর্শনার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ার খবর সামনে এলে এই ১৪ জায়গার মধ্যে থেকে অ্যাম্বুলেন্সকে নিয়ে চিকিৎসা করার ব্যবস্থাও থাকবে। শহরে ভিড় বাড়তে ট্রাফিক চলাচলে সমস্যা হয়। যার ফলে এই বিষয়ে পুলিশ কমিশনার জানিয়েছেন, ” বিভিন্ন ট্রাফিক ব্যবস্থাকে আলাদা করে এই নিয়ন্ত্রণ করতে হয়। অনেক জায়গায় ব্যাপরিকেড থাকে। দর্শনার্থীদের একটা গতি থাকে। একটা চক্র হিসেবে তা ধরা হয়। তাতে যদি বিঘ্ন ঘটে তা হলে অসুবিধা হয়। তাই এই গাইডম্যাপ তৈরি করা হয়েছে (Kolkata Police)”।














