Durga Puja 2026 Live Updates

গ্র্যামির দৌড়ে অরিজিতের গান, বলিউড কাঁপিয়ে এবার বিশ্বমঞ্চে ‘ধুরন্ধর’

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বলিউডের বক্স অফিসের খেলা ঘুরিয়ে দিয়েছিল ‘ধুরন্ধর’ (Dhurandhar)। রণবীর সিং অভিনীত ছবিটি বক্স অফিসে ঝড় তুলে দিয়েছিল। ধুরন্ধর এবং তারপর ধুরন্ধর দ্য রিভেঞ্জ দুটি ছবিই দারুণ ব্যবসা করেছিল। শুধু ছবির কাহিনি নয়, গানগুলিও খুবই ভাইরাল হয়েছিল। এবার গ্র্যামির মঞ্চে সমাদৃত হতে চলেছে ধুরন্ধরের গান।

গ্র্যামির জন্য মনোনীত ধুরন্ধর (Dhurandhar) এর গান

৬৯ তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের একাধিক বিভাগে ধুরন্ধর ছবির বিভিন্ন গান জমা পড়েছে মনোনয়নের জন্য। টি সিরিজ ও বি ৬২ স্টুডিওসের পক্ষ থেকে এই সুখবর শেয়ার করা হয়েছে। খবরটি শেয়ার করেছেন অরিজিৎ সিং নিজেও। তিনি জানিয়েছেন, ধুরন্ধর দ্য রিভেঞ্জ ছবি থেকে ‘ফিরসে’ গানটি ভিজ্যুয়াল মিডিয়ার জন্য লেখা সেরা গানের গ্র্যামি মনোনয়ন পেয়েছে।

Dhurandhar film songs nominated for Grammy

কোন কোন বিভাগে মনোনীত: জানা যাচ্ছে, ছবির সাউন্ডট্র্যাক অ্যালবামের পাশাপাশি গ্লোবাল মিউজিক, এশিয়ান পপ, সং রাইটিং, ডান্স ও ইলেকট্রনিক রেকর্ডিং সহ বিভিন্ন বিভাগে বিবেচনার জন্য বেশ কিছু গান জমা দেওয়া হয়েছে।

আরও পড়ুন : ষষ্ঠীর নিরামিষে লাউ কোফতা, পেঁয়াজ রসুন ছাড়াই জমিয়ে দেবে রান্না

কোন গানের মনোনয়ন: অন্যান্য বিবেচিত গানগুলির মধ্যে রয়েছে আরি আরি, জান সে গুজরতে হ্যায়, কানহাইয়া এবং যাইয়ে সজনা। ধুরন্ধর দ্য রিভেঞ্জ (Dhurandhar) ছবির সাউন্ডট্র্যাকের সুর করেছেন শাশ্বত সচদেব, গীতিকার হলেন ইরশাদ কামিল ও কুমার।

আরও পড়ুন : উঁইঢিবিকেই কাপড় পরিয়ে দুর্গা রূপে পুজো, এই গ্রামের প্রাচীন প্রথার নেপথ্যে চমকপ্রদ কাহিনি

২০২৫ সালের ডিসেম্বরে প্রথম মুক্তি পায় ধুরন্ধর। ছবির আকাশছোঁয়া সাফল্যের পর ২০২৬ এর মার্চ মাসে মুক্তি পায় ধুরন্ধর দ্য রিভেঞ্জ। দুটি ছবিই কয়েকশো কোটি টাকার ব্যবসা করেছে।