বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) এইমুহূর্তে ব্যস্ত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে। আর তার পরেই রয়েছে নিউজিল্যান্ড সফর। সেখানে ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে (New Zealand vs India) পাঁচ ম্যাচের ওডিআই সিরিজ খেলবে মেন ইন ব্লুজ। আর সেই ম্যাচে বিরাট কোহলির (Virat Kohli) সামনে বড় সুযোগ আরও একটি বিশ্বরেকর্ড গড়ার।

এইমুহূর্তে ওডিআই ফরম্যাটে বিরাট কোহলি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে মাঠে নেমেছেন ৩৬ বার। এই ৩৬ ইনিংসে তিনি ভারতের জার্সিতে মোট ১৮৯৭ রান করেছেন। আর ৭৫ রান করলে তিনি কিউয়িদের বিরুদ্ধে এই নির্দিষ্ট ফরম্যাটে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে যাবেন। তিনি টপকে যাবেন রিকি পন্টিংকে।
আরও পড়ুন: হার্দিকে মোহভঙ্গ! ফের একবার মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে ফিরছেন রোহিত শর্মা?
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সর্বাধিক ওডিআই রান:
১. রিকি পন্টিং: ১৯৭১ রান (৫০ ইনিংস)
২. বিরাট কোহলি: ১৮৯৭ রান (৩৬ ইনিংস)
৩. শচীন টেন্ডুলকার: ১৭৫০ রান (৪১ ইনিংস)
৪. কুমার সাঙ্গাকারা: ১৫৬৮ রান (৪৫ ইনিংস)
আরও পড়ুন: কোহলি, বুমরাকে টপকে শীর্ষে শুভমান গিল! আর কোনও ভারতীয় ক্রিকেটারের নেই এই রেকর্ড
আর এই মুহূর্তে বিরাট কোহলি যে ফর্মে রয়েছেন তাতে এই রেকর্ড যে ভেঙে যাবে তা একরপ্রকার নিশ্চিতভাবেই বলা যায়। তিনি কেরিয়ারের সায়াহ্নে পৌঁছে আজও তরুণ তারকাদের টেক্কা দিচ্ছেন। কেবলমাত্র একটি পরিসংখ্যান সামনে আনলেই এই বিষয়টি পরিস্কার হয়ে যাবে। বিরাট কোহলির ওডিআই কেরিয়ার বয়সভিত্তিক বিশ্লেষণ করলে দেখা যাবে যে ৩৫ টপকানোর পর তার ওডিআই রেকর্ড আরও মারাত্মক হয়ে উঠেছে। সংক্ষেপে কোহলির ওডিআই রেকর্ডের বিশ্লেষণ পরবর্তী অংশে তুলে ধরা হলো…..
● (২০-২৪ বয়স) – গড় ৫১.৭৭ || স্ট্রাইক রেট ৮৮.৪৮ (১১৩ ইনিংস)
● (২৫-২৯ বয়স) – গড় ৬৯.৯০ || স্ট্রাইক রেট ৯৭.৩৬ (৯৫ ইনিংস)
● (৩০-৩৪ বয়স) – গড় ৫৩.১১ || স্ট্রাইক রেট ৯৬.০৬ (৬৮ ইনিংস)
● (৩৫+ বয়স) – গড় ৭০.৫১ || স্ট্রাইক রেট ১০০.৫১ (২৯ ইনিংস)*














