Durga Puja 2026 Live Updates

পঞ্চমীতেও স্বস্তি নেই! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কী পূর্বাভাস? আজকের আবহাওয়ার খবর

Published on:

Published on:

south bengal weather(240)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছেন মানুষ। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্যান্ডেল হপিং। কিন্তু পুজোর মাঝেই বৃষ্টি নিয়ে চিন্তা বাড়ছে। চতুর্থীর বিকেলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে। এবার পঞ্চমীতেও রাজ্যের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টি হতে পারে। তাহলে আজ বৃহস্পতিবার পঞ্চমীতে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশিরভাগ জেলায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকালে আকাশ পরিষ্কার থাকলেও পরে আকাশে মেঘ দেখা যেতে পারে। কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। চতুর্থীর বিকেলে উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা এবং ঝাড়গ্রামে বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিও হয়েছে।

আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলের কাছাকাছি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে আপাতত ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। পুজোর দিনগুলিতে বড় ধরনের ঝড়বৃষ্টির সতর্কতাও জারি করেনি হাওয়া অফিস।

আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

পঞ্চমীর সকালে কলকাতার আকাশ পরিষ্কার থাকতে পারে। রোদও উঠবে। তবে বিকেলের দিকে আবহাওয়া বদলাতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টির আশঙ্কা না থাকলেও বিকেলের বৃষ্টি প্যান্ডেল হপিংয়ে কিছুটা সমস্যা তৈরি করতে পারে। তার উপর বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হবে। তাই আজ সন্ধ্যায় ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে ছাতা রাখতে পারেন।

আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গেও (North Bengal Weather) আজ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে এই জেলাগুলিতেও ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, অষ্টমী থেকে একাদশী পর্যন্ত উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে। তবে সপ্তমীর দিন পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে।

West Bengal weather rain South Bengal weather Kolkata North Bengal weather update 10 October

আরও পড়ুনঃ আজকের রাশিফল ১৫ অক্টোবর, প্রেমের জীবনে সুখের জোয়ার এই ছয় রাশির

আজ পঞ্চমীতে রাজ্যের বেশিরভাগ জায়গায় আবহাওয়া মোটের উপর ভালো থাকার সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কয়েকটি জেলায় বিকেলের দিকে বৃষ্টি হতে পারে। তাই ঠাকুর দেখতে বেরোনোর সময় সঙ্গে ছাতা রাখলে ভালো হবে।