Durga Puja 2026 Live Updates

দুর্গাপুজোয় ব্যাঙ্কের দরজা বন্ধ! বাংলায় টানা ৫ দিনের ছুটি, RBI-এর তালিকায় কোন কোন দিন রয়েছে

Published on:

Published on:

Bank Holiday to remain closed for 5 consecutive days during Puja
Follow

বাংলা হান্ট ডেস্ক: উৎসবের মরশুমে মেতে উঠেছে আপমর বাঙালি। যার ফলে রাজ্যজরের বিভিন্ন সরকারি অফিস ও প্রতিষ্ঠানগুলিতে ধীরে ধীরে ছুটি পড়তে শুরু করেছে। কিন্তু ব্যাঙ্কে এই উৎসবের মরশুমে কবে কবে ছুটি থাকবে তা আজকে প্রতিবেদনে জানানো হল (Bank Holiday)।

পুজোয় টানা ৫ দিন বন্ধ ব্যাঙ্ক, কবে থেকে ছুটি (Bank Holiday)

তবে সরকারি অফিস বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মতন এই উৎসবের মরশুমে ব্যাঙ্কে একটানা ছুটি থাকবে না। সরকারি ও বেসরকারি এবং গ্রামীণ ব্যাঙ্কগুলিতে ছুটে ঘোষণা করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Bank Holiday)।

যেহেতু দূর্গাপূজো এ বছর সপ্তমী শনিবার পড়েছে। আর সেটি মাসের তৃতীয় শনিবার। তাই সপ্তমীর দিন বাংলা সরকারি ও বেসরকারি সমস্ত ব্যাঙ্ক গুলি খোলা থাকবে। তারপর রবিবার সাপ্তাহিক ছুটির দিন হিসেবে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।

Bank Holiday to remain closed for 5 consecutive days during Puja

আরও পড়ুন: কৃষ্ণনগর শাখায় যাত্রীদের সুখবর, পুজো থেকে চলবে ২টি নতুন ট্রেন

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির তালিকা অনুযায়ী, ১৯ থেকে ২৫ অক্টোবরের মধ্যে বাংলায় পাঁচদিন সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। আগামী ১৯ অক্টোবর, সোমবার মহাঅষ্টমীতে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। অষ্টমী উপলক্ষে রাজ্যের সব সরকারি ও বেসরকারি সমস্ত ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে।

২০ অক্টোবর, মঙ্গলবার মহানবমী উপলক্ষে পশ্চিমবঙ্গের সব ব্যাঙ্কে পরিষেবা বন্ধ থাকবে। ২১ অক্টোবর, বুধবার বিজয়া দশমী বা দশেরার দিন রাজ্যজুড়ে ব্যাঙ্ক পুরোপুরি বন্ধ থাকবে।

এরপর বৃহস্পতিবার ও শুক্রবার সমস্ত ব্যাঙ্ক খোলা থাকবে। ২৪ অক্টোবর এ মাসের চতুর্থ শনিবার। সেদিন সব ব্যাঙ্কের সমস্ত শাখা বন্ধ থাকবে। ২৫ অক্টোবর রবিবার সাপ্তাহিক ছুটির দিন সব ব্যাঙ্ক (Bank Holiday)।