Durga Puja 2026 Live Updates

ডিসেম্বরে চূড়ান্ত দিনক্ষণ! বিশ্বকাপে রাতারাতি নায়ক হয়ে ওঠা ভোজিনহাকে ভারতে আনছেন শতদ্রু

Published on:

Published on:

Satadru Dutta to bring Vojinha to India in December 2026.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ২০২৬-এর ফুটবল বিশ্বকাপে নিজের (Vozinha) অনবদ্য লড়াইয়ের মাধ্যমে সমগ্র বিশ্বের ফুটবল অনুরাগীদের কাছে পৌঁছে গিয়েছিল তাঁর নাম। ৪০ বছরের বয়সেও মাঠের লড়াকু মানসিকতার পরিচয় দিয়ে নিজের দেশকে বিশ্বকাপের মঞ্চে এনেছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কেপ ভার্দের (Cape Verde) সেই রাতারাতি নায়ক হয়ে ওঠা গোলকিপার ভোজিনহা এবার ভারতে আসতে চলেছেন। ইতিমধ্যেই তাঁর সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়ে গিয়েছে। শুধু তাই নয়, প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে তাঁর সঙ্গে ভারতে আসবেন বার্সেলোনা ও জুভেন্টাসের মতো ইউরোপের প্রথম সারির ক্লাবের হয়ে খেলা আরও এক তারকা ফুটবলার। মূলত, চিলির তারকা ফুটবলার আর্তুরো ভিদাল (Arturo Vidal) ভোজিনহার সঙ্গী হবেন।

ডিসেম্বরে ভোজিনহাকে (Vozinha) ভারতে আনছেন শতদ্রু:

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভোজিনহাকে ভারতে নিয়ে আসার ক্ষেত্রে মূল উদ্যোক্তা হিসাবে রয়েছেন শতদ্রু দত্ত। গত বছরের ডিসেম্বরে কলকাতায় মেসি কাণ্ডের বিপর্যয়ে ভুলে শতদ্রু চলতি বছরের ডিসেম্বরেই ভোজিনহাকে ভারতে আনছেন। জানা গিয়েছে, মোট ৩ দিনের সফরে ভোজিনহা ভারতে আসবেন। আগামী ১৭, ১৮ এবং ১৯ ডিসেম্বরে ভোজিনহার ভারত সফর সম্পন্ন হবে। তবে, এই সফরের পূর্ণাঙ্গ সূচি এখনও সামনে না এলেও ভোজিনহা যে কলকাতায় আসবেন তা কার্যত স্পষ্ট হয়ে গিয়ে।

Satadru Dutta to bring Vozinha to India in December 2026.

উল্লেখ্য যে, ভোজিনহার ভারতীয় ফুটবল সম্পর্কে যথেষ্ট আগ্রহ রয়েছে। এর পাশাপাশি, ফুটবল ঘিরে কলকাতায় যে তুমুল উত্তেজনা পরিলক্ষিত হয় সেই বিষয়েও অবগত তিনি। গত সপ্তাহে শতদ্রুর সঙ্গে মধ্যাহ্নভোজে সাক্ষাৎ হয়
ভোজিনহার। সেখানেই তিনি ভারতে ফুটবলের জনপ্রিয়তা সম্পর্কে জানতে চান।

আরও পড়ুন: প্রথম স্থানে ঈশান, দ্বিতীয় অভিষেক! ICC-র T20 র‍্যাঙ্কিংয়ে বড় চমক শ্রেয়সের, উচ্ছ্বসিত অনুরাগীরা

এর পাশাপাশি, কলকাতার ফুটবল সম্পর্কেও আগ্রহ প্রকাশ করেন ভোজিনহা। এমতাবস্থায়, তিনি নিজেও ভারতে আসার বিষয়ে যথেষ্ট আগ্রহী বলে জানা গিয়েছে। এদিকে, ভোজিনহা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য জার্সি সই করে বার্তাও পাঠিয়েছেন।

আরও পড়ুন: পেট্রোলের পর এবার রান্নার গ্যাসেও ব্লেন্ডিং! PNG-তে ৫ শতাংশ হাইড্রোজেন মেশানোর প্রস্তুতি

শতদ্রু আরও জানিয়েছেন যে, ভোজিনহার পাশাপাশি চিলির প্রাক্তন তারকা আর্তুরো ভিদালও ভারতে আসছেন। ইউরোপের একাধিক প্রথমসারির ক্লাবের হয়ে খেলা আর্তুরো ভিদালও বার্সেলোনায় একসময় মেসিরও সতীর্থ ছিলেন।