Durga Puja 2026 Live Updates

‘অন্ধকারের মধ্যে রয়েছি..,’ ষষ্ঠীতে DA মামলার শুনানির আগে বড় আপডেট সরকারি কর্মীদের জন্য

Published on:

Published on:

dearness allowance(352)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ এগিয়ে এসেছে ডিএ মামলার (Dearness Allowance) দিনক্ষণ। সুপ্রিম কোর্টে পঞ্চম পে কমিশনের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি ১৬ই অক্টোবর। ডিএ মামলাটি ফের সুপ্রিম কোর্টে শুনানির জন্য আগামী ২৭শে অক্টোবর ওঠার কথা ছিল। তবে তা এগিয়ে এসেছে। এই সংক্রান্ত আপডেট দিয়েছে কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।

ডিএ মামলার শুনানি সংক্রান্ত আপডেট | Dearness Allowance

সুপ্রিম কোর্টে ডিএ মামলায় মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ এর তরফে মলয়বাবু এদিন মামলাটি কত নম্বরে উঠবে সেই কজলিস্টি সংক্রান্ত তথ্য দিয়েছেন। তিনি ডিএ মামলা ১৬. ১০. ২৬ এর আপডেট দিয়ে লিখেছেন, মামলাটি Room No. 11, Sl. No.53 এ রয়েছে।

মলয়বাবু আরও জানিয়েছেন, মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও মাননীয় বিচারপতি চন্দ্রশেখরের বেঞ্চে ডিএ মামলাটি শুনানির জন্য উঠতে চলেছে। ৫৩ নম্বরে এই মামলাটি লিস্টেড রয়েছে। ষষ্ঠীর দিন ডিএ মামলা উঠবে সুপ্রিম কোর্টে। বর্তমানে সেই দিকে নজর সমস্ত সরকারি কর্মীদের।

উল্লেখ্য, এর আগে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মেটানোর প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে, বকেয়া কত কিস্তিতে কীভাবে মেটানো হবে, এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে সুপ্রিম কোর্ট দ্বারা গঠিত বিশেষ মনিটরিং কমিটি কমিটিতে কর্মচারী ইউনিয়নের ১০জনকে অনুমোদন দেয় সুপ্রিম কোর্ট। মনিটরিং কমিটির চেয়ারপার্সন এবং এই কর্মচারীদের প্রতিনিধিদের বৈঠকে বসার কথা ছিল।

শেষ শুনানিতে আগামী আট সপ্তাহ পরে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছিল। সেই পরিপূরক রিপোর্টের ওপর নির্ভর করবে আদালতের পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। তবে এখনও সেই বৈঠক করা যায়নি। তবে আদালতের দেওয়া সময় অতিক্রান্ত হয়েছে।

dearness allowance(313)

আরও পড়ুন: পুজো উদ্বোধনে লালবাগে মুখ্যমন্ত্রী, মুর্শিদাবাদের জন্য শিক্ষা-স্বাস্থ্য থেকে একাধিক উপহার

মলয় মুখোপাধ্যায় এদিন ভিডিওবার্তায় এই নিয়ে ক্ষোভপ্রকাশ করেন। তিনি বলেন, মনিটরিং কমিটির শেষবারের বৈঠক পোস্টপন হয়ে যাওয়ার পর এখনও পর্যন্ত সেই নিয়ে কোনো আপডেট দেওয়া হয়নি। তিনি বলেন, “বৈঠক আর হচ্ছে না। স্বাভাবিকভাবে রিপোর্টও তারা পেশ করছে না। মামলাটি কতদূর কী হবে, এই মুহূর্তে আমরা কিছুই জানি না। অন্ধকারের মধ্যে রয়েছি।”