বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির যুগে খরচ সামাল দিতে অনেকেই প্রয়োজন অনুযায়ী ব্যাঙ্ক থেকে ঋণ নেন। এদিকে, ব্যাঙ্কগুলি প্রায়শই ওই ঋণের ক্ষেত্রে সুদের হারে পরিবর্তন করে। এমতাবস্থায়, আপনি যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথা SBI (State Bank of India) থেকে হোম লোন (Home Loan) বা অন্য কোনও লোন নিয়ে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হবে। জানিয়ে রাখি যে, SBI নির্দিষ্ট মেয়াদের লোনের ওপর সুদের হার বাড়িয়েছে। এর মানে হল, যেসব গ্রাহকের (Customers) লোনের সুদের হার এই হারগুলির সঙ্গে যুক্ত, তাঁদের এখন আগের চেয়ে বেশি EMI দিতে হতে পারে। তাই, গ্রাহকদের অবশ্যই এটি জেনে রাখা প্রয়োজন। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
SBI (State Bank of India)-র গ্রাহকদের জন্য বড় ধাক্কা!
RLLR-ও বেড়েছে: উল্লেখ্য যে, রেপো লিঙ্কড লেন্ডিং রেট তথা RLLR ০.২৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭.৫০ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ হয়েছে। এর সঙ্গে ক্রেডিট রিস্ক প্রিমিয়াম তথা CRP যোগ করা হবে। সুদের হার বৃদ্ধি পেলে গ্রাহকদের EMI প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে।

MCLR-ও বাড়ানো হয়েছে: সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, SBI নির্দিষ্ট কিছু মেয়াদের জন্য তাদের মার্জিনাল কস্ট অফ ফান্ডস-বেসড লেন্ডিং রেট তথা MCLR-ও বাড়িয়েছে। এক বছরের MCLR ৮.৭০ শতাংশ থেকে বেড়ে ৮.৮৫ শতাংশ হয়েছে। ৩ মাসের হার ৮.২৫ শতাংশ থেকে বেড়ে ৮.৪০ শতাংশ হয়েছে। এছাড়াও, ৬ মাসের হার বেড়ে ৮.৭৫ শতাংশ এবং ৩ বছরের হার বেড়ে ৮.৯৫ শতাংশ হয়েছে। তবে, এক মাস ও ওভারনাইটের জন্য MCLR ৭.৮৫ শতাংশ।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফের পরাজয়! পঞ্চম T20-তে ভুল শুধরে সিরিজ জেতার লক্ষ্য শ্রেয়সের
EBLR কতটা বেড়েছে: জানিয়ে রাখি যে, SBI তার এক্সটার্নাল বেঞ্চমার্ক লিঙ্কড লেন্ডিং রেট তথা EBLR ৭.৯০ শতাংশ থেকে বাড়িয়ে ৮.১৫ শতাংশ করেছে। এক্ষেত্রে ০.২৫ শতাংশের বৃদ্ধি ঘটেছে। মনে রাখতে হবে যে, এই হারের সঙ্গে CRP এবং বেসিস পয়েন্ট তথা BSP-ও যুক্ত হবে। এর মানে হল, যাঁদের ঋণ এই হারগুলির সঙ্গে যুক্ত, তাঁদের আগের চেয়ে বেশি EMI দিতে হতে পারে।
আরও পড়ুন: ডিসেম্বরে চূড়ান্ত দিনক্ষণ! বিশ্বকাপে রাতারাতি নায়ক হয়ে ওঠা ভোজিনহাকে ভারতে আনছেন শতদ্রু
নতুন হার কবে থেকে কার্যকর: এই নতুন হারগুলি ১৫ অক্টোবর, ২০২৬ (বৃহস্পতিবার) থেকে কার্যকর হচ্ছে। SBI বৃহস্পতিবার থেকেই এই নতুন হারগুলি কার্যকর করার জন্য একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে। তবে, আরও একটি বিষয় মাথায় রাখতে হবে যে, বৃহস্পতিবার থেকে এই হারগুলি কার্যকর হওয়ার পর আপনার মাসিক EMI-এর ওপর এর প্রভাব কখন দেখা যাবে, তা নির্ভর করবে আপনার লোনটি কোন বেঞ্চমার্কের সঙ্গে সংযুক্ত তার ওপর।














