Durga Puja 2026 Live Updates

অচেনা নম্বর থেকে কল এলেই ফুটে উঠবে নাম, এই তারিখ থেকেই বদলাচ্ছে নিয়ম

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: ডিজিটাল প্রতারণা এখন দিনদিন বেড়েই চলেছে। বিশেষ করে অচেনা নম্বরে ফোনকল থেকেও প্রচুর প্রতারণার ঘটনা ঘটেছে। এই কারণে অনেকে অচেনা নম্বর (Caller ID) থেকে ফোন আসলেও এড়িয়ে যান। এবার এই সমস্যা থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার।

ফোনকল (Caller ID) সংক্রান্ত নতুন নিয়ম

আগামী ১ নভেম্বর থেকেই ফোনকল সংক্রান্ত নতুন নিয়ম চালু হয়ে যাচ্ছে। টেলিকম বিভাগ দেশের সমস্ত টেলিকম সংস্থাকে ১ নভেম্বর থেকে কলিং নেম প্রেজেন্টেশন পরিষেবা চালু করার নির্দেশ দিয়েছে। ভারতের নিজস্ব সরকারিভাবে যাচাই করা শনাক্তকরণ ব্যবস্থা হতে চলেছে এটি।

New caller ID rule to change

কী হবে এই পরিষেবায়: জানা যাচ্ছে, এই পরিষেবা চালু হলে যখনই কল আসবে তখন কলারের পুরো নাম এবং নম্বর দেখা যাবে। সমস্ত ৪ জি এবং ৫ জি মোবাইল নেটওয়ার্কে সক্রিয় থাকবে এই পরিষেবা। এর জন্য আলাদা করে কোনও সেটিংস চালু করার প্রয়োজন নেই। পুরো বিষয়টিই অটোমেটিক। পরবর্তীতে ২ জি এবং ৩ জি ফোনে কীভাবে পরিষেবাটি চালু করা যায় সে বিষয়ে ভাবনাচিন্তা করবে কেন্দ্র।

আরও পড়ুন : বাঙালি হেঁশেলে মোগলাই রান্না, এভাবে রাঁধলে হার মানবে রেস্তোরাঁও

ফুটে উঠবে নাম: এই নতুন পরিষেবা (Caller ID) চালু করা হলে কল করার সময় সিম কার্ডে রেজিস্টার্ড নামটি সঙ্গে সঙ্গেই ফুটে উঠবে স্ক্রিনে। কল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ডেটাবেস থেকে মুছে ফেলা হবে নাম। মোবাইল ব্যবহারকারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

আরও পড়ুন : শিয়ালদহ থেকেই শুরু করুন, পরপর কোন নামী পুজোগুলি দেখবেন? বুঝে নিন রুটম্যাপ

কোনও আন্তর্জাতিক কল আসলে মোবাইল স্ক্রিনে সেটিকে আন্তর্জাতিক কল হিসেবেই দেখানো হবে। মোবাইল নম্বরটি কোনও কোম্পানি বা ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করা হলে সেই হিসেবে যেকোনো একটি অপশন বেছে নিতে হবে।