Durga Puja 2026 Live Updates

ভারত হারলেও বিশ্বরেকর্ড গড়লেন অভিষেক! ছক্কার সংখ্যায় টপকে গেলেন ভারতীয় কিংবদন্তিকে

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ হায়দ্রাবাদে ভারতীয় দল (Indian Cricket Team) ফের একবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) সিরিজে হারের মুখ দেখেছে। ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) এই ম্যাচে ছিলেন ব্যর্থ। ২৪ বলে ২৯ রান করে তিনি ড্রেসিংরুমে ফেরেন। তার এই ধীরগতির ইনিংস ভারতের হারের অন্যতম বড় কারণ ছিল। কিন্তু এই ম্যাচে হারলেও অভিষেক শর্মা একটি বড় রেকর্ড গড়ে টপকে গিয়েছেন মহাতারকা সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)।

গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫৪টি ছক্কা মেরেছিলেন অভিষেক। গত বছর সেটিই ছিল কোনও ব্যাটারের মারা সর্বাধিক ছক্কা। অর্থাৎ, পর পর দু’বছর সকলের উপরে অভিষেক। চলতি বছরে তিনি সেই রেকর্ডের পাশাপাশি ছাপিয়ে গেলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবকে। এক ক্যালেন্ডার বর্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড গড়লেন ভারতের বাঁ-হাতি ওপেনার।

২০২৬ সালে এখনও অবধি মোট ৬৯টি ছক্কা মেরেছেন অভিষেক। আইসিসির পূর্ণ সদস্যের দেশগুলির মধ্যে এক বছরে আর কোনও ব্যাটার এত ছক্কা মারতে পারেননি। হায়দ্রাবাদে খেলতে নামার আগে একই যুগ্মভাবে শীর্ষে ছিলেন অভিষেক ও স্কাই। ২০২২ সালে নিজের ফর্মের মধ্যগগনে থাকাকালীন ৬৮টি ছক্কা মেরেছিলেন তিনি। কিন্তু এবার খুব সাদামাটা ইনিংস খেললেও হায়দ্রাবাদে সূর্যকুমারকে টপকে গিয়েছেন অভিষেক। চলতি বছর এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ঈশান কিশন। ৫২টি ছক্কা মেরেছেন তিনি।

আরও পড়ুন: সময়ের টেস্ট একাদশ বেছে নিলো উইশডেন! ভারতীয় দল থেকে জায়গা পেলেন শুভমান গিল সহ ৪ তারকা

তবে সব মিলিয়ে এক বছরে সবচেয়ে বেশিবার বল বাউন্ডারির বাইরে পাঠানোর ছক্কা মারার রেকর্ড রয়েছে অস্ট্রিয়ার কর্ণবীর সিংহের। ২০২৫ সালে তিনি ১২২টি ছক্কা মেরেছিলেন। তবে সে সবই আইসিসির সহযোগী সদস্য দেশের বিরুদ্ধে। পূর্ণ সদস্য দেশের ক্রিকেটারদের মধ্যে তারকা ভারতীয় ওপেনারের ধারে কাছে কেউ নেই।

আরও পড়ুন: আরও একটি বিশ্বরেকর্ডের ভাঙার মুখে বিরাট কোহলি! প্রয়োজন মাত্র ৭৫ রান

তবে হায়দ্রাবাদে নিজের স্বাভাবিক খেলা খেলতে পারেননি অভিষেক। এদিন পাওয়ার প্লে-তে সঞ্জু স্যামসন রান তোলার দায়িত্বে নিজের কাঁধে তুলে নেওয়ায় ব্যাট করার তেমন সুযোগই পাননি তিনি। ফলে তিনি বেশি স্ট্রাইক না পাওয়ায় পরবর্তীতে ছন্দ হাতড়ে বেরিয়েছেন। শেষপর্যন্ত ২৪ বলে ২৯ রান করে আউট হয়েছেন ভারতীয় ওপেনার। মেরেছেন তিনটি চার ও একটি ছক্কা। আর ওই একটি ছক্কা মেরেই তিনি গড়ে ফেলেছেন বিশ্বরেকর্ড।