Durga Puja 2026 Live Updates

ভারতীয় দল থেকে বাদ রাখা হোক বুমরাকে! মন্তব্য প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রীর

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আসন্ন ওডিআই বিশ্বকাপের (2027 ODI World Cup) কথা মাথায় রেখে সেই অনুযায়ী প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। কিন্তু সেই দলে জায়গা হয়নি অভিজ্ঞ ভারতীয় পেসার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। আর এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)।

আসন্ন ওডিআই বিশ্বকাপের একটা বড় অংশ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার মাটিতে। এখানে পেসাররা অতিরিক্ত বাউন্স পাবেন পিচ থেকে। আর এইমুহূর্তে ভারতের সেরা পেসার যে বুমরাই, তা নিয়ে কারোর সন্দেহ নেই। বিশ্বকাপ জিততে গেলে তাকে ভারতীয় দলে থাকতেই হবে, এই বিষয়টা সকলেই মানেন।

কিন্তু তারপরেও আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য ভারতের ওডিআই দলে জায়গা দেওয়া হয়নি বুমরাকে। এর পেছনে মূল কারণ হলো বুমরার ফিটনেসের অভাব। বেশ কিছুদিন পর চোট সারিয়ে তিনি এশিয়ান গেমসের মঞ্চে মাঠে নেমেছিলেন। তারপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজেও তাকে জায়গা দেওয়া হয়নি। তার পাশাপাশি নিউজিল্যান্ডের বিরুদ্ধেও শুধুমাত্র টেস্ট স্কোয়াডেই জায়গা পেয়েছেন তিনি।

আরও পড়ুন: জোড়া সেঞ্চুরি করার পরেও সুযোগ দিলো না BCCI! ভারতীয় দলে এই তারকার কেরিয়ার শেষ করলেন গম্ভীর

আর এই সিদ্ধান্তটি প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী সঠিক বলেই মনে করেছেন। তিনি বলেছেন, “আমার মনে হয় না বিশ্বকাপ পর্যন্ত ওর তিনটি ফরম্যাটেই খেলা উচিত। ওর মূলত টেস্ট ক্রিকেটের ওপর মনোযোগ দেওয়া উচিত এবং ওয়ান ডে ও টি-টোয়েন্টিতে মাঝে মাঝে খেলতে পারে। আমি বরং ওকে নিউজিল্যান্ডের দুটি টেস্টের জন্য তুলে রাখতে চাই, যেখানে ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

আরও পড়ুন: কোহলি আর রোহিত কি ২০২৭ বিশ্বকাপে খেলবেন? এবার গম্ভীরকে উদ্দেশ্য করে পাকা খবর দিলো BCCI

বুমরা এশিয়ান গেমসের আগে শেষবার ভারতের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন গত জুলাই মাসে ইংল্যান্ড সফরের ওডিআই সিরিজে। কিন্তু সেই সিরিজের তিনটি ওডিআই ম্যাচও সম্পূর্ণ সুস্থ অবস্থায় খেলতে পারেননি তিনি। ফলে আপাতত তাকে নিয়ে বিশ্বকাপের আগে ধীরে চলো নীতিই অবলম্বন করছে বিসিসিআই।