Durga Puja 2026 Live Updates

২০২৭ সালে কবে দুর্গাপুজো? একনজরে দেখে নিন পুজোর নির্ঘণ্ট

Published on:

Published on:

Durga Puja when is Goddess maa coming next year
Follow

বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে এবছরের দুর্গাপূজা প্রায় শেষ। তবে সামনের বছর অর্থাৎ ২০২৭ সালে আগেভাগেই শুরু হয়ে যাচ্ছে দুর্গাপুজো (Durga Puja)। সেপ্টেম্বরের শেষেই পড়েছে মহালয়া। আর তারপরেই পড়ে যাচ্ছে দেবী পক্ষ। অক্টোবর মাসেই পরপর রয়েছে পুজো।

আগামী বছর কবে আসছেন মা দুর্গা? (Durga Puja)

অর্থাৎ গোটা অক্টোবর জুড়েই রয়েছে উৎসবের মরশুম। এবার আজকে প্রতিবেদনা রইল সেই বিষয়ে তারিখ জেনে নেওয়ার বিস্তারিত তথ্য (Durga Puja)। সামনে বছর ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার মহালয়ার মধ্যে দিয়ে শুরু হয়ে যাবে দেবীপক্ষ।

পিতৃপক্ষের অবসান ঘটে বাঙালির ঢুকে পড়বে ফিল্ম শারদ উৎসব আবহে। পাঁচ অক্টোবর মঙ্গলবার পঞ্চমী থেকে জমে উঠবে পুজোর আবহ। মন্ডপে মন্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন উদ্যোক্তরা। এরপর বুধবার অর্থাৎ ছয় অক্টোবর বোধনের মধ্যে দিয়ে শুরু হবে দূর্গা পূজার মূল পর্ব। দেখা যাবে মণ্ডপে মণ্ডপে ঠাকুরের ভিড় দেখার জন্য দর্শনার্থীদের।

Durga Puja when is Goddess maa coming next year

আরও পড়ুন: উৎসবের ভিড় সামলাতে বিশেষ ট্রেন, হাওড়া-দিল্লি-চেন্নাই রুটে রেলের ঘোষণা

৭ অক্টোবর, বৃহস্পতিবার পড়ছে দুর্গাপুজোর সপ্তমী। কলাবউ স্নান, নবপত্রিকা প্রবেশ আর ঠাকুর দেখার ভিড়ে মুখর হয়ে উঠবে চারপাশ।৮ অক্টোবর, শুক্রবার পড়ছে অষ্টমী। অঞ্জলি, ভোগ ও সন্ধিপুজো দুর্গাপুজোর অন্যতম গুরুত্বপূর্ণ দিন মহাষ্টমী। পুজোমণ্ডপে থাকবে উপচে পড়া ভিড়।

৯ অক্টোবর শনিবার নবমীর পুজো, সাংস্কৃতিক অনুষ্ঠান আর উৎসবের আনন্দে মাতবে গোটা বাংলা। সঙ্গে দেদার খাওয়াদাওয়া আর আড্ডা তো রয়েছেই। ১০ অক্টোবর রবিবার পড়ছে বিজয়া দশমী। সিঁদুরখেলা, বিসর্জন আর বিজয়ার শুভেচ্ছার মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপুজোর মূল উৎসব।

১৪ অক্টোবর, বৃহস্পতিবার পড়ছে কোজাগরী লক্ষ্মীপুজো। ২৮ অক্টোবর কালীপুজো এবং ২৯ অক্টোবর রয়েছে দীপাবলি। কার্তিক অমাবস্যার রাতে রাজ্যজুড়ে পালন করা হবে শ্যামাপুজো। ভাই-বোনের ভালোবাসার উৎসব ভাইফোঁটা পড়েছে ৩১ অক্টোবর রবিবার (Durga Puja)।