Durga Puja 2026 Live Updates

কমবে তাপমাত্রা! অক্টোবরেই দক্ষিণবঙ্গে শীতের এন্ট্রি? জেনে নিন আবহাওয়ার খবর

Published on:

Published on:

South Bengal Weather temperatures are rising what will the weather be like during saraswati puja
Follow

বাংলাহান্ট ডেস্ক: প্রথম সপ্তমীর বৃষ্টির পর আর সেভাবে বৃষ্টি হয়নি কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। নবমী পর্যন্ত আবহাওয়া মোটামুটি শুকনোই ছিল। আজ বিজয়া দশমী। আবহাওয়া দপ্তর বলছে, আজও বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বিকেলের দিকে আকাশ আংশিক মেঘলা হলেও বৃষ্টি হবেনা।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

আজ বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই। দ্বাদশী পর্যন্ত বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে। আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে। মূলত পরিষ্কার আকাশ থাকবে। মনোরম থাকবে আবহাওয়া। তবে আদ্রতাজনিত অস্বস্তি ভোগাতে পারে। আপাতত শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা।

এবারে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হবে। অক্টোবরের শেষ থেকেই কমতে পারে তাপমাত্রা। ভোর ও রাতের দিকে ঠান্ডার হালকা আমেজ অনুভূত হতে শুরু করবে। আপাতত সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশেই ঘোরাফেরা করবে। দুর্গাপুজোর শেষবেলায় আবহাওয়া আর দুর্যোগ আনছে না।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রাজ্যের অধিকাংশ জেলায় মনোরম পরিবেশ থাকলেও কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বেলার দিকে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে হালকা অস্বস্তি হতে পারে।

south bengal weather(266)

আরও পড়ুন: শৈশবের স্মৃতি থেকে বাজারে টিকে থাকার লড়াই! উচ্চতা বৃদ্ধির দাবি ছেড়ে এবার কোন কৌশলে নজর কাড়ছে কমপ্ল্যান?

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update

উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। একাদশী পর্যন্ত আর বৃষ্টি হবে না উত্তরের জেলাগুলিতেও। চলতি সপ্তাহের শেষ থেকে নামবে তাপমাত্রাও।