Durga Puja 2026 Live Updates

রাজ্য সরকারি কর্মীদের DA বৃদ্ধি করল সরকার, মাসের শেষে আরও ২% মহার্ঘ ভাতার ঘোষণা

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক: বাংলায় রাজ্য সরকারি কর্মীরা বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) বেড়েছে এই মাসেই। ষষ্ঠ পে কমিশনের আওতায় ৩৮% হারে মহার্ঘ ভাতা ভাতা পাচ্ছেন তারা। পুজোর মাসে ডিএ বৃদ্ধিতে খুশি সরকারি কর্মীরা। এদিকে উৎসবের মরসুমেই সরকারি কর্মচারী (State Government Employees) এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধি (DA Hike) করল এই রাজ্যের সরকারও।

কবে থেকে মিলবে ডিএ? Dearness Allowance

ঘটনাস্থল কেরল। সে রাজ্যে ডিএ বৃদ্ধি করেছে সরকার। কেরলে ডিএ এবং ডিআর ২ শতাংশ বাড়ানোর ঘোষণা হয়েছে। এতদিন ৩৫ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন এই কর্মীরা। এবারে তা বেড়ে হল ৩৭ শতাংশ। অর্থ দপ্তর জানিয়েছে বর্ধিত ডিএ অক্টোবর মাসের বেতনের সঙ্গেই যুক্ত হয়ে কর্মীরা হাতে পাবেন নভেম্বরে। আর পেনশনভোগীরা নভেম্বর মাসের পেনশনের সঙ্গে বর্ধিত ভাতা পাবেন।

অর্থ দপ্তরের নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্য সরকারি কর্মী, শিক্ষক, সাহায্যপ্রাপ্ত স্কুল, বেসরকারি কলেজ ও পলিটেকনিকের কর্মী, পূর্ণকালীন অস্থায়ী কর্মী এবং স্থানীয় স্বশাসিত সংস্থার কর্মীরা বর্ধিত হারে ডিএ পাবেন। ডিআর পাবেন পেনশনভোগী, পারিবারিক পেনশনভোগী এবং নির্দিষ্ট শর্তসাপেক্ষে পার্ট-টাইম কর্মীরাও।

dearness allowance(259)

পুরোনো বেতন কাঠামোর থাকা কর্মীদের ক্ষেত্রেও ডিএ ও পেনশনভোগীদের ডিআর বাড়ানো হয়েছে। ২০১৬ সালের বেতন কাঠামোর কর্মীদের ডিএ ৭৫ শতাংশে পৌঁছেছে। ২০১১ সালের কাঠামোয় বেড়ে হয়েছে ২৩৫ শতাংশ, ২০০৬ সালের কাঠামোয় বেড়ে হয়েছে ৪৭৫ শতাংশ। এদিকে ১৯৯৮ সালের কাঠামোয় বেড়ে হয়েছে ৫৩৪%।

আরও পড়ুন: ২০২৭ সালে কবে দুর্গাপুজো? একনজরে দেখে নিন পুজোর নির্ঘণ্ট

চলতি মাস থেকেই রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা বর্ধিত মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ পাবেন। ডিএ বৃদ্ধির ফলে বেতনও বাড়ছে রাজ্যের কর্মীদের। পাশাপাশি এই বর্ধিত ডিএ দিতে গিয়ে সরকারের প্রচুর টাকার বাড়তি চাপ আসতে চলেছে।বিজ্ঞপ্তিতে সরকারি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠান, বোর্ড বা স্বশাসিত সংস্থাগুলির ক্ষেত্রে জানানো হয়েছে, সংশ্লিষ্ট সংস্থার আর্থিক সামর্থ্য থাকলে তবেই পরিচালন পর্ষদ নয়া বর্ধিত হারে ডিএ দিতে পারবে।