Durga Puja 2026 Live Updates

iPhone কেনার ক্ষেত্রে সীমা আরোপ! একজন গ্রাহক কিনতে পারবেন মাত্র ২ টি ফোন, কেন এমন সিদ্ধান্ত?

Published on:

Published on:

Limits imposed on iPhone purchases! A single customer can buy only 2 phones.
Follow

বাংলা হান্ট ডেস্ক: মোবাইল প্রেমীদের কাছে আইফোন (iPhone) সবসময় বিশেষ আগ্রহের তালিকায় থাকে। তবে, এবার অ্যাপল (Apple) ভারতে (India) আইফোন কেনার ক্ষেত্রে একটি সীমা আরোপ করেছে। মূলত, এবার একজন গ্রাহক সংস্থাটির অনলাইন স্টোর থেকে মোট ২ টি আইফোন কিনতে পারবেন। এই সীমাটি শুধু নতুন আইফোন ডুয়ো, আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্স-এর ক্ষেত্রেই নয়, বরং সমস্ত আইফোন মডেলের ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ, সোজা কথায় গ্রাহকরা একই মডেলের দুটি ফোন কিনতে পারেন অথবা ভিন্ন ভিন্ন মডেল বেছে নিতে পারেন। তবে, কোনও অর্ডারে তৃতীয় আইফোন যোগ করা হলে ওয়েবসাইট একটি সতর্কবার্তা প্রদর্শন করবে। এই পরিবর্তন এমন এক সময়ে করা হয়েছে যখন অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন আইফোন ডুয়ো ২৩ অক্টোবর ভারতে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। এর প্রি-বুকিং ১৬ অক্টোবর থেকে শুরু হয়েছে।

iPhone কেনার ক্ষেত্রে সীমা আরোপ:

অ্যাপল কেন আইফোন কেনার ওপর সীমা আরোপ করেছে: জানিয়ে রাখি যে, অ্যাপল এখনও এই সিদ্ধান্তের কোনো কারণ জানায়নি। তবে, অনুমান করা হচ্ছে যে, এই নিয়মটির উদ্দেশ্য হল মানুষকে বিপুল পরিমাণে ফোন কিনে পুনরায় বিক্রি করা থেকে বিরত রাখা এবং সাধারণ গ্রাহকদের জন্য ফোনের সহজলভ্যতা বজায় রাখা। অ্যাপলের ওয়েবসাইটে তৃতীয় আইফোন যোগ করার সময় গ্রাহকরা একটি বার্তা পান, যেখানে বলা থাকে যে সর্বোচ্চ দু’টি আইফোন কেনা যাবে। এক্ষেত্রে অর্ডারটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ফোনের সংখ্যা কমাতে হচ্ছে।

Limits imposed on iPhone purchases! A single customer can buy only 2 phones.

এর মানে হল, যদি কোনও গ্রাহক তাঁর পরিবারের সদস্যদের জন্য বা উপহার হিসাবে ৩ টি বা তার বেশি আইফোন কিনতে চান, তাহলে তাকে অ্যাপলের অনলাইন স্টোর থেকে একটিমাত্র অর্ডারে তা করার অনুমতি দেওয়া হবে না।

আরও পড়ুন: বড় ধাক্কা পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! পর্তুগালের জাতীয় দল থেকে হলেন সাসপেন্ড, দিতে হবে জরিমানাও

আইফোন ডুয়োর ক্রমবর্ধমান চাহিদা: অ্যাপলের এই পদক্ষেপটি এমন সময়ে সামনে এসেছে যখন আইফোন ডুয়োর প্রবল চাহিদার খবর পাওয়া যাচ্ছে। যার প্রি-অর্ডার ১৬ অক্টোবর থেকে শুরু হয়েছিল। রিপোর্ট অনুসারে, বুকিং শুরু হওয়ার কিছুক্ষণ পরেই কিছু গ্রাহকের ডেলিভারির সম্ভাব্য তারিখ পিছিয়ে জানুয়ারি পর্যন্ত করা হয়েছিল।

আরও পড়ুন: সহজ হবে না লড়াই! নিউজিল্যান্ডে পৌঁছনোর পরেই ‘ওয়ার্নিং’ পেলেন বৈভব সূর্যবংশী

এর আগেও সীমা আরোপ করা হয়েছিল: উল্লেখ্য যে, অ্যাপলের এই ধরনের সীমা আরোপ করার ঘটনা এটাই প্রথম নয়। ২০০৭ সালে, যখন প্রথম আইফোন বাজারে আসে, তখন সংস্থটি প্রত্যেক গ্রাহকের জন্য ২ টি ফোনের সীমা নির্ধারণ করেছিল। এর উদ্দেশ্য ছিল বড় আকারে ফোন কিনে আবার বিক্রি করার ব্ল্যাক মার্কেটিং বন্ধ করা।