Durga Puja 2026 Live Updates

কোহলিদের ক্লাবে ঢুকেও মাটিতে পা রাখছেন সঞ্জু স্যামসন! ম্যাচের সেরা হয়েও প্রশংসা এই সতীর্থের

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বেশ কিছুদিন ধারাবাহিকতার অভাবে ভোগার জন্য অনেকেই ভারতীয় দলের (Indian Cricket Team) তারকা ওপেনার সঞ্জু স্যামসনের (Sanju Samson) যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন। কিন্তু পরপর কিছু দুর্দান্ত ইনিংস খেলে সেই নিন্দুকদের চুপ করিয়ে দিয়েছেন এই তারকা ক্রিকেটার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) সিরিজের প্রথম ম্যাচে অনবদ্য ব্যাটিং করে ম্যাচের সেরা হয়ে তিনি ঢুকে পড়েছেন বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মাদের (Rohit Sharma) ক্লাবে।

কাল ভারতীয় দলের সামনে জয়ের জন্য ২২৬ রানের টার্গেট সেট করেছিল নিউজিল্যান্ডের ব্যাটাররা। আর সেই রান তাড়া করতে নেমে বিধ্বংসী ব্যাটিং করে বাকিদের কাজটা সহজ করে দেন সঞ্জু। তার ৩৩ বলে ৬৭ রানের ঝোড়ো ইনিংসটি সাজানো ছিল ৮ টি চার ও ৪ টি ছক্কা দিয়ে। তার এই অসাধারণ ইনিংসটি তাকে এনে দেয় ম্যাচের সেরার পুরস্কার।

আর এরফলে তিনি রোহিত, বিরাট ও সূর্যকুমারদের ক্লাবে ঢুকে পড়েন। এতদিন এই তিনজন ক্রিকেটারই ছিলেন ভারতীয় ব্যাটারদের মধ্যে একের বেশি বার SENA দেশগুলিতে ম্যাচের সেরার পুরস্কার জেতা ক্রিকেটার। তিনজনেই মোট চারবার এই দেশগুলিতে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন। সঞ্জু স্যামসন এই কাজ করলেন দ্বিতীয়বার। অদূর ভবিষ্যতে এই তারকাদের ছুঁয়ে ফেলার সুযোগও থাকছে তার সামনে।

আরও পড়ুন: ধোনির বদলি পেয়ে গেল ভারত! মেন ইন ব্লুজ জিততেই ভক্তদের মধ্যে চালু নতুন জল্পনা

তবে সেরার পুরস্কার পাওয়ার পরও তার নিজের চেয়ে সতীর্থ নমন ধীরের প্রশংসাই শোনা গেল তার মুখে। তার দুর্দান্ত ম্যাচ ফিনিশ করার প্রসঙ্গে সঞ্জু বলেছেন, “আমার মনে হয়, এই জয়ের জন্য অনেকটা কৃতিত্বই নমন ধীর-এর প্রাপ্য। ভারতের হয়ে তিনি মাত্র ৪-৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, তবুও এমন গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে তিনি দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন, চাপের মুখেও নিজের ধৈর্য বজায় রেখেছেন এবং দলকে একটি মূল্যবান জয় এনে দিয়েছেন। ভারতীয় ক্রিকেটের জন্য তিনি নিঃসন্দেহে এক দারুণ সম্ভাবনা।”

আরও পড়ুন: ফিটনেসের দৌড়ে গত ৪ বছরে কোহলিকেও টেক্কা দিয়েছেন রোহিত শর্মা! সামনে এলো অদ্ভুত পরিসংখ্যান

কিছুদিন আগেই সঞ্জু স্যামসনের জায়গায় তরুণ তারকা বৈভব সূর্যবংশীকে দলে সুযোগ দেওয়ার দাবি তুলছিলেন অনেকেই। কিন্তু দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং প্রধান কোচ গৌতম গম্ভীর সরাসরি জানিয়ে দিয়েছেন যে বৈভবকে এখনও কিছুটা অপেক্ষা করতে হবে। তাদের সেই সিদ্ধান্ত যে ভুল ছিল না সেই প্রমাণ দেওয়া শুরু করে দিয়েছেন সঞ্জু।