Durga Puja 2026 Live Updates

২৫ অক্টোবর গালিফ স্ট্রিটের হাট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল সমিতি

Published on:

Published on:

Galiff Street announcement regarding the Galiff Street market on Sunday
Follow

বাংলা হান্ট ডেস্ক: গালিফ স্ট্রিট (Galiff Street) নিয়ে যথারীতি টালবাহানা অব্যাহত। পাশাপাশি কলকাতার শতাব্দী প্রাচীন এই পোষ্য হাট বসে প্রতি রবিবার। কিন্তু সেপ্টেম্বর মাসে হাইকোর্টের নির্দেশের পর টানা ৩ সপ্তাহ বন্ধ ছিল হাট। তারপর করাবেন এর মধ্যে থেকেই হাটে চলছে কেনাবেচা। এরপর ১১ অক্টোবর পুরোদমে চলেছে হাট। তবে ১৮ অক্টোবর রবিবার হাট বন্ধ ছিল।

রবিবার গালিফ স্ট্রিটের হাট নিয়ে ঘোষণা (Galiff Street)

১৮ অক্টোবর ছিল দুর্গা পুজোর সপ্তমী। প্রতি বছরই পুজোর সময় ওই রাস্তাটি চালু রাখে কলকাতা পুলিশ। ফলে পুজোর মধ্যে রবিবার পড়লে, সেই দিনটি হাট বন্ধ থাকে। এটি কোনও নতুন নিয়ম নয়। এবারও সপ্তমী রবিবার পড়ায়, হাট বন্ধ ছিল (Galiff Street)।

Galiff Street announcement regarding the Galiff Street market on Sunday

আরও পড়ুন: লক্ষ্মীপুজোর কেনাকাটায় বাড়তি খরচ, ঊর্ধ্বমুখী বাজারদরে নাজেহাল মধ্যবিত্ত

২০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত হাট কার্যত বন্ধ ছিল। মাত্র অল্প কিছু দোকানই খুলেছিল মার্কেটে। এরপর ১১ অক্টোবর পুরোদমে হয় বেচা কেনা। কিন্তু ফের ১৮ অক্টোবর পুজোর কারণে হাট ছিল বন্ধ। ফলে ক্রেতাদের মধ্যে অনেকেই পরবর্তী রবিবারে হাট বসা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। এবার জেনে নেওয়া যাক, হাট ২৫ অক্টোবর খোলা নাকি বন্ধ।

অভিযোগ উঠেছিল কলকাতার এই শতাব্দী প্রাচীন হাটে ব্যবসায়ীদের অধিকাংশই চোরাগোপ্তা ভাবে লাইসেন্স ছাড়াই ব্যবসা করছে। এমনকি নিষিদ্ধ প্রাণীও বিক্রি হচ্ছে বলে দাবি করা হয়।

এর প্রেক্ষিতেই কড়া অবস্থান নেয় হাইকোর্ট। কঠোর পদক্ষেপের নির্দেশ দেয় আদালত। তারপর থেকেই হাটে নিষিদ্ধ করা হয় বেশ কিছু দেশীয় পাখি বিক্রি। এছাড়াও, বেশ কয়েকটি মাছ এবং গাছ বিক্রি নিষিদ্ধ করে প্রশাসন ও ব্যবসায়ী সমিতি। পাশাপাশি ব্যবসায়ীদের জন্য ইস্যু করা হয় (Galiff Street)।